চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে বাংলাদেশিদের ধরপাকড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2024
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি নাগরিকরা মালদ্বীপের বাজারে কেনাকাটা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপের পত্রিকাযগুলোর মতে, বৈধ-অবৈধ মিলিয়ে এক লাখের মতো বাংলাদেশি আছেন মালদ্বীপে। এর মধ্যে ৪০ হাজারই অবৈধ বাসিন্দা। অবৈধদের আগে ধরপাকড় না করলেও এখন পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে বৈধ-অবৈধ মিলিয়ে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে মালদ্বীপের ইমিগ্রেশন পুলিশ।

অবৈধদের মধ্যে বেশির ভাগ বাংলাদেশি মালদিভিয়ানদের সাথে যৌথভাবে ব্যবসা করতে গিয়ে ক্রাইমে জড়িয়ে পড়ছে। এর মধ্যে হত্যা, ছিনতাই, মাদক, মানবপাচার ও হুন্ডিসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগে দেশটির কারাগারে তিন হাজারের মতো বাংলাদেশি আটক আছে।

মালদ্বীপ প্রবাসীরা বলেন, অন্যান্য দেশের অবৈধ প্রবাসীদের ধরে আবার ছেড়ে দেয়া হচ্ছে। শুধু বাংলাদেশের নাগরিকদের বেলায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। অবৈধ বসবাসকারীদের ধরতে এসে আমাদের মতো অসহায় কর্মচারীদের ধরে নিয়ে যাচ্ছে। মাত্র কিছুদিন আগে অনেকে ২ লাখ টাকা খরচ করে ভিসা ঠিক করেছেন। ভিসা ঠিক রাখার জন্য প্রতিবছর গুনতে হয় প্রচুর টাকা। অথচ টাকা দিয়েও হয়রানির শিকার হতে হচ্ছে।

কিশোরগঞ্জের নিজাম উদ্দিন দালালের মাধ্যমে লাখ টাকা খরচ করে এসেছিলেন মালদ্বীপে। ওই সময় তার বেতন ছিল ১০০ ইউএস ডলার। চাকরি শুরুর পর কেটে গেছে ২৩ বছর। এখন তার বেতন হয়েছে সাড়ে ৩০০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩২ হাজার টাকা। সময়ের ব্যবধানে নিজাম উদ্দিনের বেতন খুব একটা বাড়েনি। তারপরও বেতন ঠিকভাবে কোম্পানির মালিক পরিশোধ করছেন না বলে অভিযোগ তার।

সমস্যার সমাধানের জন্য কর্মীরা বাংলাদেশ দূতাবাসে এসেও কর্মকর্তাদের কাছে সহযোগিতা পাচ্ছেন না বলে অনেক প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ।

Tags: বাংলাদেশিমালদ্বীপ
Previous Post

পর্যটনের উন্নয়নে যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে: জনপ্রশাসন সচিব

Next Post

ব্র্যাডম্যানের দুই রেকর্ডে ভাগ বসালেন কামিন্দু

Next Post
বাংলাদেশি ক্রিকেটার কামিন্দু ব্যাটিং করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাডম্যানের দুই রেকর্ডে ভাগ বসালেন কামিন্দু

অ্যাডভেঞ্চার সিনেমার দৃশ্য, একজন পুরুষ পাহাড়ে বসে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক বলছে ব্লকবাস্টার, বক্স অফিস কী বলছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT