ভারতের ১৮তম লোকসভা নির্বাচন ১৯শে এপ্রিল। দেশটির কেন্দ্রীয় সরকার গঠনে সাত ধাপের নির্বাচনে ভোট দেবেন প্রায় ৯৭ কোটি মানুষ। ১৯শে এপ্রিল ভোট শুরু হয়ে শেষ হবে পয়লা জুন। ভোট গণনা ও ফল ঘোষণা হবে চৌঠা জুন। নির্বাচন ঘিরে জেলাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।







