চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ দিন নিজের নাটক মুক্তি স্থগিতের অনুরোধ আরশ খানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 22, জুলাই 2025
in বিনোদন
A A
আশর খান নিজেকে শান্ত ও চিন্তিত দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর প্রাণহানি ও হতাহতের ঘটনায় শোকাহত পুরো দেশ। এই হৃদয়বিদারক ঘটনার পর শোবিজ অঙ্গনের তারকারাও একে একে প্রকাশ করছেন শোক, ক্ষোভ এবং সংবেদনশীল বার্তা।

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আরশ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন। শোক জানানো ছাড়াও আহতদের সহায়তায় বিভিন্ন সচেতনতামূলক বার্তাও শেয়ার করছেন।

এরমধ্যে এক পোস্টের মাধ্যমে তিনি নিজে যেমন ব্যক্তিগতভাবে ব্যথিত ও শোকাহত, তেমনি গণমানুষের আবেগকে গুরুত্ব দিয়ে চলতি সপ্তাহে তার অভিনীত কোনো নাটক প্রচার না করার জন্য সংশ্লিষ্ট প্রযোজক, নির্মাতা ও চ্যানেল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।

সেই পোস্টে আরশ লিখেন, “সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চা গুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সকল নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।”

সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত শতাধিক। রাষ্ট্রীয়ভাবে মঙ্গলবার (২২ জুলাই) পালিত হচ্ছে শোক দিবস।

Tags: আরশ খাননাটকমাইলস্টোন ট্রাজেডিমাইলস্টোন স্কুলশোবিজ
Previous Post

মাইলস্টোন ট্রাজেডিতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক

Next Post

৬ দফা দাবিতে মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভ

Next Post
শিক্ষার্থীদের বিক্ষোভ, ৬ দফা দাবিতে মাইলস্টোনের শিক্ষার্থীরা রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ দফা দাবিতে মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভ

সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি ২৮ জুলাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT