চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জুলাইযোদ্ধা’ শব্দটা বিকৃত করে অনেকে ফায়দা লুটেছে: আরশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সরব ছিলেন এই প্রজন্মের ব্যস্ততম অভিনেতা আরশ খান। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি রাজপথেও নেমেছিলেন তিনি। তবে এখন নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বলে স্পষ্ট জানিয়েছেন এই অভিনেতা।

সোমবার রাতে উত্তরার দোলনচাঁপা শুটিং হাউজে একটি নাটকের শুটিংয়ে ‘জুলাই আন্দোলন’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরশ বলেন, “‘জুলাইযোদ্ধা’ এই শব্দটা আমার সঙ্গে নিতে চাই না। এই শব্দটার সঙ্গে যে মূল্য, সততা ও নিরপেক্ষতা থাকা উচিত ছিল, তার কোনোটাই এখন নেই। এই শব্দটা এখন কুৎসিত হয়ে গেছে। হয়তো আমার কথায় অনেকে কষ্ট পেতে পারেন, কিন্তু এই শব্দটা বিকৃত করে অনেক মানুষ ফায়দা লুটেছে। যার কারণে যখন এই শব্দটা (জুলাইযোদ্ধা) শুনি, এখন কেন জানি শ্রুতিমধুর লাগে না।”

জুলাই আন্দোলনের সময় সরব থাকা প্রসঙ্গে আরশ বলেন, “আমার কোনো আফসোস নেই। আমি যে বাচ্চাগুলোর জন্য রাস্তায় নেমেছিলাম, যারা উত্তরার স্কুল বা মাইলস্টোনে পড়ে, তারা কেউ পলিটিক্স করছে না। তারা এখন পড়ালেখাই করছে। আমি ওই বাচ্চাগুলোর জন্য রাস্তায় নেমেছিলাম। ওদের জন্য দরকার পড়লে আবার রাস্তায় নামব। কিন্তু যারা পাওয়ার প্র্যাকটিসে ছিল, তাদের সঙ্গে আমার বোঝাপড়ায় অনেক পার্থক্য।”

অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় মন্তব্য জানতে চাইলে আরশ বলেন, ‘আমার স্বল্প শিক্ষায় যতটুকু দেখেছি, শুধু বাঁধন আপাকে কেন্দ্র করে না, সাম্প্রতিক সময়ে যত রকমের মব হচ্ছে, এটা হওয়াই উচিত না। দেশে আইন আছে। যদি কারও ব্যাপারে সমস্যা থাকে, তাহলে আইনের সাহায্য নিয়ে সেটা করা উচিত।’

আরশ বলেন, ‘২০২৪-এর জুলাইতে দেশ যে পরিস্থিতিতে ছিল, এখন সেই অবস্থায় নেই। দেশ এখন শান্ত, নির্বাচিত সরকার আছে। ক্ষমতা নিজের হাতে তুলে নিয়ে বিচার কেন করতে হবে?’

আরশ আরও বলেন, “বিগত কিছু সময় দেখছি নারীদের রাস্তায় বেধড়ক পেটানো হচ্ছে! প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন দলকে পছন্দ করে। কিন্তু আমরা একজন শিল্পী বা মানুষের ঊর্ধ্বে গিয়ে দলকে দেখা শুরু করেছি। বাংলাদেশে আসলে মানুষ থাকে না। এখানে থাকে আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামায়াত। সবকিছু ছাপিয়ে আমরা মানুষ এটা ভুলে গিয়েছি। শুধু বাঁধন আপা কেন, কোনো নারী বা পুরুষের সঙ্গে এমন হোক, আমি সাপোর্ট করি না।”

Tags: আরশ খানজুলাই গণঅভ্যুত্থানবাঁধনলিড বিনোদন
Previous Post

৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি

Next Post
ছবি: সংগৃহীত

আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি

ছবি: সংগৃহীত

নিজের আশির দশকের ছবি চান? চ্যাটজিপিটিতে ব্যবহার করুন এসব প্রম্পট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT