চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত থেকে দেশে ঢুকছে অস্ত্র, সেনা অভিযানে অস্ত্রসহ আটক ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 26, মে 2025
in - সেমি লিড, অপরাধ, কুমিল্লা, জনপদ
A A
অস্ত্রসহ একজন ব্যক্তি আটক, বাংলাদেশে সেনা অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় সেনাবাহিনীর একটি বিশেষ অস্ত্র উদ্ধারকারী দল (২৩ বীর) অভিযান পরিচালনা করে এক কিশোর গ্যাং সদস্যকে অস্ত্রসহ আটক করেছে। এসময় ভারত থেকে অস্ত্র আমদানি চক্রের সন্ধান মেলেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সোমবার (২৬ মে) সকাল ৭টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার রামঘাটলা এলাকায় সেনাবাহিনীর এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ২৩ বীর, যা ৩৩ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৪৪ পদাতিক ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট, এই অভিযান পরিচালনা করে।

রামঘাটলা, কান্দিরপাড় এলাকায় পরিচালিত এ অভিযানে একটি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি এবং দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

আটক যুবক রুদ্র চন্দ্র দাস (২২), পেশায় একজন অনলাইন ব্যবসায়ী। তিনি কুমিল্লার কান্দিরপাড় এলাকার রামঘাটলা ৪৫/১ নম্বর বাড়িতে বসবাস করেন, যা আওয়ামী লীগ অফিসের ঠিক পাশে অবস্থিত। তার পিতা স্বপন চন্দ্র দাস এবং মাতা জয়া দাস।

তদন্তে জানা যায়, রুদ্র ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং তৈরি করেছে, যার হাতে রয়েছে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র। তারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে অস্ত্র চোরাচালান করে এবং তা দেশের অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্র ও তার সহযোগীরা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এখনও তাদের মাধ্যমে অনেকেই অস্ত্র আমদানি কার্যক্রম পরিচালনা করছে।

২৩ বীরের এই অভিযান কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র চক্র ভাঙার ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। আটক রুদ্রকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Tags: সেনাবাহিনী
Previous Post

সরকারি চাকরি অধ্যাদেশ দ্রুত বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়

Next Post

গণতন্ত্র প্রক্রিয়াগত না হলে তা প্রতিষ্ঠিত হয় না: আমির খসরু

Next Post
আমির খসরু গণতন্ত্রের প্রক্রিয়া ও প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্র প্রক্রিয়াগত না হলে তা প্রতিষ্ঠিত হয় না: আমির খসরু

বাংলাদেশ সেনাবাহিনী মোব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর বার্তা প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'মব ভায়োলেন্স' এর বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT