চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএম ডিপোর আগুন নিয়ন্ত্রণে: সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 07, জুন 2022
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
বিএম ডিপোতে অগ্নিনির্বাপণ কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে জানিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কিছু কনটেইনারে কাপড়ের জিনিসপত্র আছে। এই জিনিসে পানি দেওয়া হলে ধোঁয়া বের হচ্ছে। আপত দৃষ্টিতে ভয়ের কিছু নেই।

মঙ্গলবার (৭ জুন) বিএম কনটেইনার ডিপোর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম হিমেল।

তিনি বলেন, ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম এসেছে। ডিপোর ভেতরে বিপদজনক কিছু আছে কি না তারা তা নিয়ে কাজ করছেন। সরেজমিন তারা পরিদর্শন করছেন। তাদের সঙ্গে স্পেশাল লোকজন আছেন। তারা বিষয়গুলো দেখছেন। তাদের কাছে ফাইনাল রিপোর্ট পাব। তাদের কাছ থেকে জানতে পারব কোনো বিপদ হওয়ার আশঙ্কা আছে কি না। আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি, ডিপোর আগুন পুরোপুরি কন্ট্রোলে চলে এসেছে। এখন কিছু ধোঁয়া বের হচ্ছে। ভয়ের কিছু নেই বলে আমি মনে করি।

‘‘এখানে যাতে আর হতাহতের ঘটনা না ঘটে সে বিষয়টিকে আমরা প্রথম গুরুত্ব দিচ্ছি। যে কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে সেগুলোর কাছে কম যাওয়ার চেষ্টা করছি। আমরা আর কোনো হতাহত চাইনি।’’

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ বিস্ফোরণে হতাহত হন।

এ ঘটনায় ৪১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২০০ জনের বেশি। দমকল বিভাগ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে তাদের ৯ জন সদস্য নিহত হয়েছেন।

Tags: আগুন নিয়ন্ত্রণেবিএম ডিপোসেনাবাহিনী
Previous Post

চার উপজেলায় ভোট ২৭ জুলাই

Next Post

কুমিল্লায় চায়ের দোকানে প্রাইভেটকার, নিহত ২

Next Post
Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় চায়ের দোকানে প্রাইভেটকার, নিহত ২

ফায়ারম্যান লিডার ইমরানের দাফন, সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ারম্যান লিডার ইমরানের দাফন সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT