চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 05, মে 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সেনাপ্রধানের ছবি, কাতার সফর শেষে দেশে ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

কাতার সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত ৩ মে সরকারি সফরে কাতার সফরে যান তিনি।

আজ ৫ মে সোমবার সেনাপ্রধান দেশে ফিরেছেন উল্লেখ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সফরকালে, তিনি কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপ-প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।

গত ৩ মে সেনা প্রধান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ বিন খলিফা আল থানি-এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা উভয় দেশের অলিম্পিক কমিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাংলাদেশে ‘অলিম্পিক ভিলেজ’ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

পরদিন ৪ মে সেনাবাহিনী প্রধান কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান বিন আলি আল থানি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ আব্দুল আজিজ বিন ফয়সাল বিন মুহাম্মদ আল থানি-এর সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠক সমূহে দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি, স্থানীয় প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা ও দক্ষ জনশক্তি বিনিময়সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। এছাড়াও, সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মুহাম্মদ বিন আহমদ আল মানাই-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

আলোচনাকালে, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সম্পর্ক জোরদার, প্রশিক্ষণ সহায়তা, যৌথ প্রশিক্ষণ, প্রশিক্ষনার্থী বিনিময় ও কাতারে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের কর্মসংস্থানের বিষয়সমূহ গুরুত্ব পায়।

Tags: কাতারসেনাপ্রধান
Previous Post

সুনামগঞ্জে বিভাগীয় নৃত্য উৎসব

Next Post

পুলিশের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংঘর্ষ, আটক ১২

Next Post
পুলিশ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সংঘর্ষের দৃশ্য, আটক ১২. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংঘর্ষ, আটক ১২

দুদকের মামলার জন্য পাপনের সঙ্গে স্ত্রী দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮০০ কোটির সন্দেহজনক লেনদেন, স্ত্রীসহ পাপনের বিরুদ্ধে দুদকের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT