মিয়ানমারে সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষে কয়েকশ’ রোহিঙ্গা হতাহত হয়েছেন। দু’পক্ষের গোলাবর্ষণে রোহিঙ্গাদের বসতি পুড়ছে। এতে প্রত্যাবাসন প্রক্রিয়ায় ব্যাহত হওয়ার পাশাপাশি আবারও রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কা করছে শরণার্থী কমিশনার কার্যালয় এবং সংশ্লিষ্টরা।







