চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 05, আগস্ট 2026
in আন্তর্জাতিক
A A
লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক, নিরাপত্তা বাহিনী মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়া সফরের আগে লস অ্যাঞ্জেলেসের একটি গলফ ক্লাব থেকে এক সশস্ত্র ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাম্পের নির্ধারিত সফরের মাত্র দুই দিন আগে এই ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) তদন্তের প্রাথমিক তথ্য লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে পাঠানো হয়। সেসব তথ্য পর্যালোচনা করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প হেলিকপ্টারে করে ওই গলফ ক্লাবে পৌঁছান এবং রিপাবলিকান ন্যাশনাল কমিটির আয়োজিত একটি তহবিল সংগ্রহ নৈশভোজে অংশ নেন। নিরাপত্তাজনিত কারণে তার এই সফর গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়নি।

স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) বিকেলে র‌্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্পের গলফ ক্লাব এলাকা থেকে ৩৮ বছর বয়সী জিনিন জন টেইলেকে আটক করা হয়। তিনি ক্যালিফোর্নিয়ার ডাউনি এলাকার বাসিন্দা। আটকের সময় তার কাছ থেকে ১৬ রাউন্ড ধারণক্ষম একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়, যাতে বিশেষ ধরনের ‘হলো-পয়েন্ট’ গুলি ছিল। পরে তার গাড়িতে তল্লাশি চালিয়ে একটি গুলি ভর্তি পিস্তল এবং একই ধরনের গুলিভর্তি আরও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, সাদা পোশাকের ফেডারেল এজেন্টরা টেইলেকে গলফ ক্লাবের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে, ছবি ও ভিডিও ধারণ করতে এবং নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখেন। সন্দেহজনক আচরণের পর তাকে আটক করা হয়। পরে শেরিফের তদন্তকারী দল এবং এফবিআইয়ের সন্ত্রাসবিরোধী ইউনিট টেইলের বাসায় অভিযান চালিয়ে একটি অ্যাসল্ট-ধরনের রাইফেল, একটি পিস্তল, বুলেটপ্রুফ জ্যাকেট, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, দুটি রেডিও এবং উদ্বেগজনক বক্তব্য লেখা একাধিক নোটবুক জব্দ করে।

সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক নিরাপত্তা হুমকির ঘটনা ঘটেছে। ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে বন্দুক হামলায় তিনি কানে আঘাত পান এবং একজন সমর্থক নিহত হন। একই বছরের পরবর্তী সময়ে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময়ও এক সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়েছিল। এছাড়া চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করা এক অস্ত্রধারীকে ঘিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটে।

Tags: ডোনাল্ড ট্রাম্পলস অ্যাঞ্জেলেস
Previous Post

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

Next Post

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

Next Post
খান্দুরা দরবার শরীফে বই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

শিশু রোগীর জন্য অক্সিজেন মাস্ক পরাচ্ছেন নার্স. Channel i News - চ্যানেল আই নিউজ

হামে আরও ৫ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT