চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ: নৌবাহিনী প্রধান

এনায়েতুর রহমান by এনায়েতুর রহমান
5:34 অপরাহ্ন 24, নভেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, পটুয়াখালী
A A
নৌবাহিনী প্রধান নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারিতে বর্তমান সরকার জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছে। এই নির্বাচনের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

সোমবার ২৪ নভেম্বর, বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ৪১৭ জন নবীন নাবিকের দীর্ঘ ২২ সপ্তাহ সামরিক প্রশিক্ষণ শেষে সমাপনী মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমাল বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ২০২৪ সালের জুলাই থেকে অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়েন রয়েছে। এ সব এলাকায় নিয়োজিত নৌ সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এলাকাসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সকল ভূমিকা পালন করে দেশবাসীর কাছে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সরকার চট্রগ্রাম জয়দেব লিমিটেডের ওপর ন্যস্ত করেছে। এতে অল্প সময়ের মধ্যে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে গতিশীলতা এসেছে সামগ্রিক অর্থনীতিতে।

এ সময় নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিরা এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নৌপ্রধান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় নবীন নাবিকরা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন। পরে পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করায় সেরা চৌকশ নাবিক হিসেবে রিজন মোল্লা ‘নৌপ্রধান পদক’ দ্বিতীয় স্থান অধিকার করায় মো. মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অধিকার করায় মো. হাসান আলীকে শের-ই-বাংলা পদক’ অর্জন করেন এবং তাদের হাতে নৌপ্রধান ক্রেস্ট তুলে দেন।

Tags: চট্টগ্রাম বন্দরজাতীয় নির্বাচননৌবাহিনী প্রধানসদর দপ্তরসশস্ত্র বাহিনী
Previous Post

ধর্মেন্দ্রর যে রেকর্ড বলিউডে কেউ ছুঁতে পারেনি

Next Post

নামজারি নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

Next Post
বাংলাদেশ সরকারের গেজেটের লোগো ও ভূমি মন্ত্রণালয় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

নামজারি নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রতিবন্ধী ব্যক্তি সম্পর্কে সচেতনতায় গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT