চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

রুমী সাঈদ by রুমী সাঈদ
10:00 পূর্বাহ্ন 22, নভেম্বর 2023
in প্রবাস সংবাদ
A A
সশস্ত্র বাহিনী দিবস ২০২৩ উপলক্ষে রিয়াদ দূতাবাসে অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার ২১ নভেম্বর সন্ধ্যায় দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ডিফেন্স এ্যাটাশে, কূটনীতিক, সৌদি আরবের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রিয়াদস্থ বাংলাদেশী চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার অভিবাসীরা যোগদান করেন। দিবসটি উপলক্ষ্যে দূতাবাস ভবনে বর্ণিল আলোকসজ্জা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেজর জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ আল সুবাই উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স মো. আবুল হাসান মৃধা, ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফারুক, প্রধান অতিথিকে নিয়ে কেক কাটেন। এরপর চার্জ দ্যা এফেয়ার্স ও দূতাবাসের ডিফেন্স এ্যাটাশে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন।

দিবসটি উপলক্ষ্যে ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফারুক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র বাহিনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও প্রতিরোধের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমনে পাক হানাদার বাহিনী দিশেহারা হয়ে পড়ে, যা আমাদের বিজয় অর্জনকে ত্বরান্বিত করে।

ডিফেন্স এ্যাটাশে বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে।

ডিফেন্স এ্যাটাশে বলেন, সশস্ত্র বাহিনী বিশ্ব শান্তি রক্ষায় অনবদ্য ভূমিকা পালন করছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। পৃথিবীর বিভিন্ন সংকট বহুল দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা জাতিসংঘের শান্তি মিশনে সফলতার সাথে দায়িত্ব পালন করছে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় সাত হাজার বাংলাদেশি শান্তিরক্ষী কর্মরত রয়েছে। এ সময় বিভিন্ন শান্তি মিশনে দায়িত্ব পালনকালে নিহত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করেছে যা সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, আধুনিক ও গতিশীল করবে। বাংলাদেশ সেনাবাহিনী সুগঠিত, আত্মবিশ্বাসী ও অত্যন্ত পেশাদার যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ডিফেন্স এ্যাটাশে বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সশস্ত্র বাহিনীর মধ্যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন (আইএমসিটিসি) এর গর্বিত সদস্য, যা বাংলাদেশের সাথে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করেছে।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করে ডিফেন্স এ্যাটাশে বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্পৃক্ততা ও সহযোগিতার মাধ্যমে সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ সৌদি আরবের সাথে একযোগে কাজ করতে প্রস্তুত রয়েছে।

এ সময় সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম, ইতিহাস, ঐতিহ্য, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ, সমাজসেবা ও অন্যান্য কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: রিয়াদ দূতাবাসসশস্ত্র বাহিনী দিবস ২০২৩
Previous Post

খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য-দুই প্রশ্নেই নগরকৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

Next Post

গাজায় যুদ্ধ বিধ্বস্ত হাসপাতালগুলোতে অর্থ দিচ্ছেন ইলন মাস্ক

Next Post
ইলন মাস্ক গাজায় যুদ্ধ বিধ্বস্ত হাসপাতালে অর্থ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় যুদ্ধ বিধ্বস্ত হাসপাতালগুলোতে অর্থ দিচ্ছেন ইলন মাস্ক

আর্জেন্টিনা ফুটবল তারকা মেসি দর্শকদের সঙ্গে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের পুলিশ মারতে বেশি মনোযোগী: মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT