চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

নেতা মন্ত্রীদের উদ্দেশে ক্ষুব্ধ অরিজিৎ সিংয়ের প্রশ্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 21, জুলাই 2026
in বিনোদন
A A
জনতা ও পুলিশ সংঘর্ষের দৃশ্য, প্রতিবাদ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির যন্তর-মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে পুলিশি হামলায় তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একাধিক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২০ জুলাই) সিজেপির উদ্যোগে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের অভিযোগ, সংসদ অভিমুখে মিছিল ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করে এবং পরে কাঁদানে গ্যাস ছোড়ে। যদিও দিল্লি পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে।

এই ঘটনার পর মঙ্গলবার অরিজিৎ সিং এক্সে লেখেন, “এবার আপনারা ছাত্রদের পেটাচ্ছেন? আপনাদের কি একটুও লজ্জা লাগে না।”

নেতা মন্ত্রীদের উদ্দেশে এসময় জনপ্রিয় এই শিল্পী লিখেন,“হ্যালো, মন্ত্রী ও নেতৃবৃন্দ, এসব হচ্ছেটা কী! আপনারা কি নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছেন?”

সবশেষে সতর্কবার্তা দিয়ে বলেন, “সবকিছুই মনে রাখা হবে। প্রতিটি ঘটনার হিসাব থাকবে। হর হর মহাদেব। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য।”

রাজনৈতিক বা সামাজিক ইস্যুতে অরিজিৎ সিংয়ের প্রকাশ্য অবস্থান নেওয়া নতুন নয়। ২০২৪ সালে কলকাতার আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিচার দাবিতে তিনি একটি বাংলা প্রতিবাদী গান প্রকাশ করেছিলেন।

সেই সময় তিনি লিখেছিলেন, “এটি শুধু একটি প্রতিবাদের গান নয়, এটি একটি আহ্বান। নারীর নিরাপত্তা ও মর্যাদার লড়াই এখনো শেষ হয়নি। চিকিৎসক, সাংবাদিক ও শিক্ষার্থীদের আমরা শুধু সম্মান নয়, নিরাপত্তাও দিতে চাই।”

শিক্ষা খাতে অনিয়ম, বিশেষ করে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সিজেপির নেতৃত্বে দুই সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন চলছে। আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরে দিল্লি পুলিশ তাঁকে যন্তর-মন্তর থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে।

এই আন্দোলনের প্রতি ইতোমধ্যে সমর্থন জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন হৃতিক রোশন, দিলজিৎ দোসাঞ্জ, বীর দাস, দিয়া মির্জা, নাসিরউদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, জিনাত আমান, প্রকাশ রাজ ও শাবানা আজমি।

অন্যদিকে, কাজের ক্ষেত্রেও আলোচনায় রয়েছেন অরিজিৎ সিং। প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দেওয়ার কয়েক মাস পর তিনি আবারও কণ্ঠ দিয়েছেন ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’ সিনেমার নতুন গান ‘ইয়ে আওয়ারাপন’-এ। টেলিগ্রাফ ইন্ডিয়া

Tags: অরিজিৎ সিংছাত্রছাত্র আন্দোলনজিনাত আমানদিয়া মির্জাদিলজিৎ দোসাঞ্জদিল্লিনাসিরউদ্দিন শাহপ্রকাশ রাজমোদিশাবানা আজমিসোনাক্ষী সিনহাহৃতিক রোশন
Previous Post

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

Next Post

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

Next Post
বাংলাদেশের সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা নিয়ে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর লোগো, শিক্ষা ও মুক্তির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT