চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি ফাঁকা আওয়াজ দেই না: আরিফিন শুভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 24, অক্টোবর 2021
in বিনোদন
A A
আরিফিন শুভ একান্তে হাসছেন এবং পিসি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মিশন এক্সট্রিম, বঙ্গবন্ধু ও নূর ছবি তিনটি তিন প্যাটার্নের। পরপর ছবিগুলো রিলিজ হলে দর্শক বুঝবে কতটা ভিন্নতা রেখে কাজ করেছি। আমি ফাঁকা আওয়াজ দেই না। আমার কাজগুলো তার প্রমাণ দেবে। আমি দর্শকদের ভালোবাসার কাঙাল। তাদের ভালোবাসা পাওয়ার জন্য কাজ করে যাচ্ছি।’

কথাগুলো বলছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। রবিবার (২৪ অক্টোবর) তার অভিনীত বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো নিয়ে এমন মন্তব্য করেন জনপ্রিয় এ নায়ক।

চ্যানেল আই অনলাইন ইভেন্টে তিনজন ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ আরিফিন শুভ বলেন, ‘ঢাকা অ্যাটাক’ এর থিম থেকে ‘মিশন এক্সট্রিম’ নির্মিত হয়েছে কিন্তু এটা পুরোপুরি অন্য প্রেক্ষাপটে। ৩ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেলেই দর্শক বুঝতে পারবেন আমরা কী করেছি। নয় মাস এই সিনেমার জন্য কষ্ট করেছি। দেশের ইতিহাসে যেটা কখনোই হয় নাই সেটা করার চেষ্টা করেছি।

সম্প্রতি রায়হান রাফীর ‘নূর’ সিনেমায় কাজ করেছেন আরিফিন শুভ। তার আরেক ছবি ‘বঙ্গবন্ধু’র শুটিং শেষ হয়নি। জানান, নূর সিনেমায় আর তিনদিনের শুটিং বাকি। এটি পুরোপুরি রোমান্টিক গল্পের সিনেমা।

নূর সিনেমায় নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন শুভ। তিনি বলেন, এটি আমার জন্য স্কুলিং। এর মাধ্যমে প্রযোজনার অনেককিছু শিখেছি। ভবিষ্যতে প্রযোজনা করলে তখন এই অভিজ্ঞতা কাজে লাগবে।

আরিফিন শুভের ছবি, বাংলার জনপ্রিয় অভিনেতা, ফ্যাশনেবল লুক. Channel i News - চ্যানেল আই নিউজ বঙ্গবন্ধুর বায়োপিক প্রসঙ্গে ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নায়ক শুভ বলেন, একজন বাংলাদেশি হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে জাতির পিতার চরিত্রে অভিনয় করার মতো সুখের আর হতে পারে না। নভেম্বর, ডিসেম্বর জুড়ে বাকি কাজ শেষ হবে। আগামী বছরের প্রথম ছয়মাসের মধ্যে মুক্তি পাবে।

‘মিশন এক্সট্রিম’ যৌথভাবে পরিচালনা করেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশসহ তিন মহাদেশের ১১ টি দেশে একযোগে মুক্তি পাবে।

ছবি: শাহরিয়ার তামিম

Tags: অভিনয়আরিফিন শুভনূরফয়সাল আহমেদবঙ্গবন্ধুমিশন এক্সট্রিমলিড বিনোদনসংবাদ সম্মেলনসানী সানোয়ারসিনেমা
Previous Post

ক্যাচ মিসের মাশুল দিল বাংলাদেশ

Next Post

অভিনেতা মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক 

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক 

বাংলাদেশের কৃষিমন্ত্রী কৃষি বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাহিদার তুলনায় পেঁয়াজ উৎপাদনে ঘাটতি রয়েছে: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT