চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার বড় পর্দায় ছেলেকে দেখলো মা, যা বললেন তৃপ্ত শুভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 20, জানুয়ারি 2023
in বিনোদন
A A
মা, ছেলে ও পরিবারের অন্য সদস্যরা হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার ছেলে আরিফিন শুভকে সিনেমার পর্দায় দেখলেন তার মা খাইরুন নাহার। বৃহস্পতিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে সন্ধ্যায় শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ উপভোগ করেন তিনি।

এ সময় মায়ের কাছে টিকিট কাউন্টারে উপস্থিত থেকে নিজের সিনেমার টিকিট বিক্রি করতেও দেখা যায় শুভকে। প্রথমবার মাকে নিজের সিনেমা দেখানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আরিফিন শুভ।

তার ভাষ্য, মা আমাকে পর্দায় প্রথম দেখলো, সবাই জানেন উনি মানসিক ও শারিরীকভবে অসুস্থ, তারপরও উনাকে নিয়ে আসেছি। মাকে আমার সিনেমা তার জীবদ্দশায় দেখাতে পারলাম সেজন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা।

শুভ বলেন, সিনেমা দেখে মা কী বলেছেন, আমি উনার পাশে বসে সিনেমা দেখেছি। পাশে বসে কীভাবে দুবাই গেলাম সেটা জানতে চেয়েছেন, কেন গোলাগুলি করছি সেটা জানতে চেয়েছেন। সবশেষে আমরা যা বুঝলাম, আমার মা সিনেমাটি উপভোগ করেছেন।

শুভ আরও বলেন, ১৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম মা’কে নিয়ে সিনেমা হলে একসাথে আমার ছবি দেখা আমার সত্যিই সবচেয়ে বড় পাওয়া। এত অসুস্থতার মাঝেও মা আমার সাথে গিয়েছেন এবং আমাদের সাথে মুভি দেখেছেন এবং অত্যন্ত খুশি হয়েছেন। মায়ের হাসিমুখের চাহনিই আমার সকল তৃপ্তি এনে দিয়েছে। এ অনুভূতি কিছু শব্দে প্রকাশ করা কখনও সম্ভব নয়। আমার মায়ের জন্য দোয়া করবেন। উনার সুস্থতার জন্য দোয়া করবেন।

পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি পরিচালনা করেছেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

শুভ ছাড়াও ছবিতে আরও অভিনয় করেন তাসকিন রহমান, ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

Tags: আরিফিন শুভইমরানইরেশ যাকেরএহসানুর রহমানঐশীতাসকিন রহমানদীপু ইমামফজলুর রহমান বাবুব্ল্যাক ওয়ারমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশা সওদাগররাইসুল ইসলাম আসাদরাশেদ খান অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসিনেমাসুদীপ বিশ্বাসসুমিত সেনগুপ্তসৈয়দ আরেফ
Previous Post

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Next Post

জাফর ইকবালের গল্পে মুক্তি পেলো সিয়াম-পরীর নতুন ছবি

Next Post
নতুন ছবির উদ্বোধনে উপস্থিত সিয়াম, পরী ও জাফর ইকবাল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাফর ইকবালের গল্পে মুক্তি পেলো সিয়াম-পরীর নতুন ছবি

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য মুসল্লিরা ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরাগ তীরে চলছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT