চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনারা সিনেমা দেখেন বলে আমার বাসায় বাজার হয়: শুভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 অপরাহ্ন 07, জানুয়ারি 2023
in বিনোদন
A A
দুটি সংবাদ কর্মী ক্যামেরার সামনে দাঁড়িয়ে, পেছনে সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা নিয়মিত বাংলা সিনেমা দেখেন সেইসব দর্শকদের উদ্দেশে চিত্রনায়ক আরিফিন শুভ বলেছেন, আপনারা সিনেমা দেখেন বলে আমার বাসায় বাজার হয়। সুন্দর সুন্দর জামাকাপড় পরে আপনাদের সামনে আসতে পারি।

‘লাইফ থেকে গুরুত্বপূর্ণ সময় বের করে টাকা খরচ করে গাড়িতে চড়ে সিনেমা দেখতে গিয়ে তারপর একপ্রকার ছারপোকার কামড় খান। সত্যিই বলছি, যদি পারতাম সবার বাড়ি গিয়ে বুকে জড়িয়ে কিছুক্ষণ আপনাদের পাশে বসে থাকতাম।’

শনিবার বিকেলে রাজধানীর বনশ্রীতে মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্ল্যাক ওয়ার’ ছবির একটি ইভেন্টে অংশ নিয়ে শুভ এসব কথা বলেন।

তিনি বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি প্রায়ই বলতেন আমরা অস্ত্র ট্রেনিং ছাড়াই যুদ্ধে জিতেছি। তেমনি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছুই নাই। বিশ্বাস করেন, অদম্য ইচ্ছেশক্তি দিয়ে আমরা করেই যাচ্ছি।

শুভ বলেন, যে মানুষটা তার কষ্টে উপার্জিত টাকা থেকে ৩০০, ৫০০, ১০০০ টাকা খরচ করে সিনেমা দেখছে সেই টাকায় আমার মতো অনেকের ফ্যামিলি চলছে। সেখান থেকে প্রযোজকরা টাকা পাচ্ছেন। ব্যক্তিগতভাবে আমি এসব দর্শকদের ঠকাতে চাই না।

১৩ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া ‘ব্ল্যাক ওয়ার’ ছবি নিয়ে শুভ বলেন, স্পষ্ট করে বলছি যারা আমার উপর আস্থা রেখে ছবিটা দেখতে হলে আসবেন আমি আমার জায়গায় ১০০ পার্সেন্ট করেছি কিনা সেটা আপনারা জাজ করবেন।

“আপনারা যেমন মায়া করে সিনেমা দেখতে আসেন, আমরাও সবকিছু ত্যাগ করে সিনেমা করছি। জানি অনেক ভুল আছে। টাইটানিক সিনেমাতেও ২২ টা ভুল আছে। বাহুবলী, থর এও ভুল ছিল।”

সবশেষে শুভ মজা করে বলেন, ছারপোকা একটু কামড়ালে কামড়াক তারপরও আপনারা হলে গিয়ে ‘ব্ল্যাক ওয়ার’ দেখুন।

পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত ‘মিশন এক্সট্রিম’ ছবির দ্বিতীয় পার্ট ‘ব্ল্যাক ওয়ার’। সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেন ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মাজনুন মিজা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ।

Tags: আরিফিন শুভঐশীফজলুর রহমান বাবুমিশা সওদাগরলিড বিনোদনসাদিয়া নাবিলাসিনেমাসুমিত সেনগুপ্ত
Previous Post

বরিশালের ১৯৪ রান তাড়া করে সিলেটের জয়

Next Post

দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে ১ রোহিঙ্গা মাঝি নিহত 

Next Post
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের বসবাসের দৃশ্য, পল্লী এলাকা ও চলাচলের পথ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে ১ রোহিঙ্গা মাঝি নিহত 

সুপ্রিম কোর্টের গেটের সামনে নিরাপত্তা ব্যবস্থা ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফখরুল-আব্বাসের জামিন শুনানি, সুপ্রিম কোর্টে বাড়তি নিরাপত্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT