চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম এবার বাংলাদেশের বয়সভিত্তিক দলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 08, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের যুব ফুটবল খেলোয়াড় দ্রুত দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি ফুটবলার হামজা চৌধুরী। এবার অস্ট্রেলীয় এক খেলোয়াড়কে দলে পেতে চলেছে লাল-সবুজের বয়সভিত্তিক দল। এএফসি অনূর্ধ্ব-১৭ দলে প্রাথমিকভাবে রাখা হয়েছে আরহাম ইসলামকে। ১৬ বর্ষী তরুণের জন্ম বাংলাদেশে, তবে পরিবারের সঙ্গে বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়।

এএফসি অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপের জন্য ইতিমধ্যেই বিকেএসপিতে ২৭ ফুটবলার নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। আরহাম এলে সরাসরি বিকেএসপিতে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন, জানিয়েছেন দলটির কোচ ও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। আগামী বৃহস্পতিবার ঢাকায় আসার কথা রয়েছে তার।

আরহাম ইসলাম প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে সাইফুল বারী বলেছেন, ‘ওর পরিবার থেকে বাংলাদেশে খেলার আগ্রহ দেখিয়েছে। আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা ওর ভিডিও দেখেছি। ভিডিওতে ভালোই লেগেছে। একটু লম্বা প্রক্রিয়া ছিল, তা শেষ করে আমরা তাকে ডেকেছি। ৯ তারিখ বাংলাদেশে আসবে। তখন সরাসরি দেখবো। আসলে সরাসরি না দেখলে তো বুঝতে পারবো না কেমন খেলে।’

‘সরাসরি দেখার পর যদি ভালো মনে হয় তাহলে ১৭ তারিখ আমরা কম্বোডিয়া যাবো। সেই দলে সে থাকতে পারে।’

বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড়রা দেশের ফুটবলে খেলার আগ্রহ দেখাচ্ছেন কিনা, এমন প্রসঙ্গে টিটু বললেন- ‘আসলে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড়দের আমরা খোঁজ করি। তারা যদি এলিট একাডেমি থেকে বেড়ে ওঠে এবং পরে বাংলাদেশে খেলতে চায়, সেটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো। শ্রীলঙ্কার দিকে দেখেন তাদের ৮ জনই বিদেশি খেলোয়াড়। তারা ভালো, আমাদেরও বংশোদ্ভূত ফুটবলাররা যদি আগ্রহ প্রকাশ করে সেটা আমাদের জন্য ভালো হবে।’

আরহাম অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি একাডেমির খেলোয়াড়। বাংলাদেশে জন্ম, শৈশবে মা–বাবার সঙ্গে চলে যান অস্ট্রেলিয়ায়। বাংলাদেশ জার্সিতে তাকে খেলাতে বাফুফে ইতিমধ্যে এএফসিতে তার রেজিস্ট্রেশন করিয়েছে। আরহামের বাংলাদেশি পাসপোর্টও করেছেন নতুন করে।

কম্বোডিয়ায় ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এএফসি অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ফিলিপিন্স, ম্যাকাও এবং স্বাগতিক কম্বোডিয়া।

Tags: আফগানিস্তানএএফসি অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপকম্বোডিয়াবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

আ.লীগের হাসানাত আব্দুল্লাহ পরিবারের ব্যাংক হিসাবের তথ্য তলব

Next Post

বন্যা পরিস্থিতি: নতুন নতুন এলাকা প্লাবিত, পানিবন্দী মানুষের খাবারের সংকট

Next Post
বন্যার পানিতে ডুবে থাকা এলাকা ও পানিবন্দী মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা পরিস্থিতি: নতুন নতুন এলাকা প্লাবিত, পানিবন্দী মানুষের খাবারের সংকট

বৈধ ভোটের জন্য ব্যালট পেপার গণনা চলছে, নির্বাচন কেন্দ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জম্মু-কাশ্মীর নির্বাচনে এগিয়ে এনসি-কংগ্রেস, হরিয়ানায় বিজেপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT