চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সম্মানে আর্জেন্টিনার মন্ত্রীর কাছে কিছু দাবী করেননি ফেনীর মতিন

রবিউল হক রবি by রবিউল হক রবি
2:56 অপরাহ্ন 05, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
প্রতিবন্ধী যুবক বৈদ্যুতিক চেয়ারে বসে চলাফেরা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৪ বিশ্বকাপের সময় আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাত-পা হারান ফেনীর আবদুল মতিন। সম্প্রতি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো বাংলাদেশ সফরে এলে মতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে চাওয়া-পাওয়া নিয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান মতিন। জানিয়েছেন, আর্থিক কষ্টে থাকলেও বাংলাদেশের মানুষের কথা ভেবে কোন সহযোগিতা চাননি তিনি।

গত ২৭ ফেব্রুয়ারি তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। আব্দুল মতিনকে সাক্ষাতের জন্য ঢাকায় আমন্ত্রণ জানান। মতিন ঢাকায় এসে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলে তাকে মেসির অটোগ্রাফযুক্ত একটি জার্সি উপহার দেয়া হয়।

সান্তিয়াগোর সঙ্গে দেখা করা নিয়ে মতিন বলেছেন, ‘ইমেইলে আর্জেন্টিনা সরকারের আমন্ত্রণ পাই। আত্মীয়-স্বজনের কাছ থেকে ১০ হাজার টাকা ঋণ করে ঢাকায় যাই। আর্জেন্টিনা দূতাবাসে গেলে সেখানকার কর্মকর্তারা আর্জেন্টিনার জার্সি ও আর্জেন্টাইন মিষ্টি উপহার দেন। কর্মকর্তা সেখানে আমার কোনো চাওয়া আছে কিনা জানতে চায়। আমি গরীব ঘরের সন্তান হলেও বাংলাদেশের ১৮ কোটি মানুষের সম্মানের বিষয়টি ভেবে কোন আর্থিক সহযোগিতা চাইনি।’

‘আর্জেন্টিনা সরকার নিজ উদ্যোগে আমাকে আর্জেন্টিনায় নিয়ে গেলে অথবা কোন উপহার দিলে তা গ্রহণ করবো। আমি তাদের সামনে নিজের দেশকে ছোট করিনি। আমি বাংলাদেশ সরকারের কাছে আমার পরিবারের জন্য সহযোগিতা কামনা করছি।’

দুর্বিষহ স্মৃতি স্মরণ করে মতিন বলেছেন, ‘২০১৮ সালের ২৮ মার্চ লক্ষ্মীপুর আজিম শাহ মার্কেটের তিন তলা ছাদের উপরে এলুমিনিয়াম পাইপ দিয়ে পতাকা টাঙাচ্ছিলাম। হঠাৎ বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে পাইপটি লেগে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি দেয়ালে গিয়ে পড়ি। স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।’

‘অবস্থা সঙ্কটাপন্ন হলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়া হয়। ২৭ দিন আইসিইউতে ছিলাম। সাড়ে তিন মাস চিকিৎসা চলছিল। ইনফেকশন হয়ে যাওয়ায় হাত-পা কোনটাই রক্ষা করা যায়নি, কেটে ফেলে দিতে হয়। পুরো চিকিৎসায় ৭-৮ লাখ টাকা খরচ হয়েছে। ব্যবসা-দোকান সব হারিয়ে এখন আমি শূন্য।’

ফেনীর দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন। পঙ্গুত্ব মেনে এলাকাবাসী ও স্বজনের সহযোগিতায় পরিবার নিয়ে দিন পার করছেন। এলাকাবাসীর কিনে দেয়া ৭৫ হাজার টাকা দামের একটি আধুনিক হুইল চেয়ারে চলাফেরা করেন। পরিবারে উপার্জন করার মতো কেউ না থাকায় কষ্টে দিন কাটে মতিনের।

আর্জেন্টিনা ভক্ত মতিনের আর্থিক দৈন্যদশা কাটিয়ে তুলতে এবং তার পাশে দাঁড়াতে সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার ও এলাকাবাসী।

Tags: আর্জেন্টিনাবিদ্যুৎস্পৃষ্টমতিনলিড স্পোর্টসলিড স্পোর্টস
Previous Post

সাইন্সল্যাবে ওই ভবনে ৪ কারণে বিস্ফোরণ, ধারণা পুলিশের

Next Post

ভবনে বিস্ফোরণ নাশকতা নয়, দুর্ঘটনা: ডিএমপি কমিশনার

Next Post
ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবনে বিস্ফোরণ নাশকতা নয়, দুর্ঘটনা: ডিএমপি কমিশনার

প্রবাসীদের জন্য সাব্বির নাসিরের নতুন গান গাইছেন একজন শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীদের জন্য সাব্বির নাসিরের নতুন গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT