চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী আর্জেন্টিনা দলের সদস্যরা এখন কে কোথায়?

আবু তাহের by আবু তাহের
12:38 অপরাহ্ন 20, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জিতেছে, খুশি ও উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য স্মৃতির ভাণ্ডার। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বসেরা হওয়া। যে বিশ্বকাপ লিওনেল মেসিকে দু’হাত ভরে অমরত্বের সুধা দিয়েছে। বিশ্বআসরটিতে সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসির সেই বিশ্বজয়ী আর্জেন্টিনা দলের সদস্যরা বছর পেরিয়ে এখন কে কোথায় আছেন? কোন ক্লাবে, কোন দেশে খেলছেন- এক লহমায় দেখে নেয়া যাক।

বিশ্বজয়ী আর্জেন্টিনার ২৬ সদস্যের দলের সবচেয়ে বেশি ৯ জন খেলছেন স্পেনের শীর্ষ লিগ লা লিগার বিভিন্ন ক্লাবে। ৬ জন খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগে বিভিন্ন দলে। ৩ জন ইতালির সিরি আতে, ২ জন করে মেজর লিগ সকার ও লিগা পর্তুগালে। একজন করে খেলছেন আর্জেন্টিনা লিগা প্রফেশনাল, ফ্রান্সের লিগ ওয়ান, জার্মানির বুন্দেসালিগা এবং নেদারল্যান্ডসের ইরেডিভিসিতে।

লিওনেল মেসি, ৩৬ বর্ষী ফরোয়ার্ড খেলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। ইউরোপ মাতিয়ে মেসির এমএলএসে যাওয়া বড় ভূমিকম্প ঘটিয়েছিল। বিশ্বজয়ীকে পেয়ে পরে দেশটির ফুটবল উন্মাদনা তুঙ্গে উঠেছে। আমেরিকায় ইতিমধ্যে একটি শিরোপার দেখাও পেয়েছেন এলএম১০। যা নিয়ে বিশ্বকাপজয়ী মহাতারকার ঝুলিতে এখন মোট শিরোপা ৪৪টি।

মেসির পর আলোচিতদের একজন অ্যাঙ্গেল ডি মারিয়া। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসসহ বিভিন্ন ক্লাব মাতিয়ে বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকায় খেলছেন তারকা উইঙ্গার। ডি মারিয়া আলবিসেলেস্তেদের একমাত্র খেলোয়াড় যার বিশ্বকাপ ফাইনাল, কোপা এবং লা ফিনালিস্সিমার ফাইনালে গোল করার রেকর্ড রয়েছে।

আন্তর্জাতিক ফুটবলে আবির্ভাবের পর অনেকগুলো ট্রফি জিতে নিয়েছেন জুলিয়ান আলভারেজ। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছেন তারকা সেন্টার ফরোয়ার্ড। কাতার বিশ্বকাপ তার পালকে সবচেয়ে বড় মুকুটটি যোগ করেছে। এখনও আছেন পেপ গার্দিওলার ম্যানসিটিতেই।

এএস রোমার ফরোয়ার্ড পাওলো দিবালা বিশ্বকাপে খুব একটা নামতে পারেননি। ফাইনালে স্পটকিক থেকে গোল করেছিলেন। খেলছেন ইতালির সিরি আতে।

ইন্টার মিলান অধিনায়ক ও সেন্টার ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজ বিশ্বকাপ ফাইনালের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিলেন। আলভারেজদের কাছে হেরে রানার্সআপে সন্তুষ্ট থাকতে হয়েছে। খেল চলেছেন ইতালির সিরি আতে।

অ্যাঙ্গেল কোরেয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ উইঙ্গার বর্তমানে স্পেনের লা লিগায় খেলছেন। বিশ্বকাপের কোনো ম্যাচে নামতে না পারলেও ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন তিনি।

আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণ, মেসির ‘বডিগার্ড’খ্যাত রদ্রিগো ডে পলের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আলবিসেলেস্তেদের সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমানে খেলছেন স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে।

আর্জেন্টিনা ফুটবল দলের একজন খেলোয়াড় বিশ্বজয়ী দলের পতাকা নিয়ে উদযাপন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিয়ান্দ্রো পারেদেস, কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে পেনাল্টি থেকে গোল করা ডিফেন্সিভ মিডফিল্ডার খেলছেন ইতালির প্রথম সারির ক্লাব এএস রোমায়।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রাইটন এন্ড হোভ অ্যালবিওন ছেড়ে লিভারপুলে গেছেন বিশ্বকাপের পর। লিভারপুলের সেন্ট্রাল মিডফিল্ডার চোটে পড়ে আপাতত দলের বাইরে আছেন।

লিভারপুল ফুটবল দলের খেলোয়াড় জর্ডান হেন্ডারসন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুইদো রদ্রিগেজ, বিশ্বকাপে সেরা একাদশে থাকার সুযোগ হয়নি কখনও। ডিফেন্সিভ মিডফিল্ডার তারকা খেলছেন স্পেনের ক্লাব রিয়াল বেটিসে।

আলেজান্দ্রো গোমেজ, পাপু গোমেজ নামে বেশি পরিচিত। সন্তানের কাশির সিরাপ খেয়ে নিষেধাজ্ঞায় পড়ে আছেন লেফট উইঙ্গার তারকা। খেলছেন স্পেনের ক্লাব সেভিয়া এফসিতে।

বিশ্বকাপে উদীয়মান তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা এনজো ফের্নান্দেস খেলছেন চেলসিতে। ডিফেন্সিভ মিডফিল্ড তারকা বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে গোল পেয়েছিলেন। শিরোপা জিতে বড় ট্রান্সফারে চেলসিতে গেছেন।

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় ও তার পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইজিকুয়েল পালাসিও খেলছেন বেয়ার লেভারকুসেনে। জার্মানির ক্লাবে খেলা পালাসিও সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলেন।

থিয়াগো আলমাদা মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডে খেলেন। তার পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে ইউরোপিয়ান ক্লাবে খেলার ইচ্ছাপোষণ করেছেন।

নাহুয়েল মোলিনা বিশ্বকাপ একাদশের নিয়মিত মুখ ছিলেন না। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করেছিলেন। স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে খেলছেন ডিফেন্সিভ রাইটব্যাক তারকা।

গঞ্জালো মন্টিয়েল, ফাইনালে তার নেয়া কিকেই বিশ্বচ্যাম্পিয়ন দস্তানায় শেষ স্বর্ণপ্রলেপটি জুড়েছিল আর্জেন্টিনা। স্পেনের লা লিগার ক্লাব সেভিয়া এফসির ডিফেন্সিভ রাইটব্যাক ফাইনালের চতুর্থ শটটি নিয়েছিলেন।

আর্জেন্টিনা দলের সদস্যরা বিশ্বকাপ ট্রফি উঁচু করে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ান রোমেরো বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা একাদশের নিয়মিত মুখ। খেলছেন প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের সেন্টারব্যাক হিসেবে। হের্মান পেজ্জেলা, লা লিগায় রিয়াল বেটিসে খেলছেন সেন্টারব্যাক তারকা।

নিকোলাস ওটামেন্ডি আর্জেন্টিনার রক্ষণে অন্যতম ভরসা। খেলছেন পর্তুগালের ক্লাব বেনফিকাতে, পজিশন সেন্টারব্যাক। লিসান্দ্রো মার্টিনেজ, ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন তারকা সেন্টারব্যাক।

আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জিতেছে, খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কোস আকুনা, স্পেনের সেভিয়া এফসিতে খেলছেন তারকা লেফটব্যাক। নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সের অলিম্পিক লিওনে খেলছেন এ লেফটব্যাক। হুয়ান ফয়েথ, লা লিগার ভিয়ারিয়ালে খেলছেন তারকা রাইটব্যাক।

এমিলিয়ানো মার্টিনেজ, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ সব সেভ করে ফাইনালে যেতে অগ্রণী ছিলেন। ইপিএলে অ্যাস্টন ভিলায় খেলছেন তারকা গোলকিপার। বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার উঠেছিল এমির হাতেই।

আর্জেন্টিনা দলের গোলরক্ষক গোল করতে ব্যর্থ, গোল পোস্টের বাইরে বল ছুঁড়ে দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তায় অপর দুই গোলকিপার জেরোনিমো রুল্লি ও ফ্রাঙ্কো আরমানিকে মাঠেই নামতে হয়নি। রুল্লি বর্তমানে খেলছেন নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সে এবং আরমানি খেলছেন আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটে।

Tags: আর্জেন্টিনাইপিএলকাতার বিশ্বকাপ ২০২২ডি মারিয়াফের্নান্দেসমার্টিনেজমেসিলা লিগালিড স্পোর্টসসিরি’আ
Previous Post

জাতীয় পার্টি নির্বাচন বর্জন করবে না: মুজিবুল হক চুন্নু

Next Post

দুবাইয়ের আকাশে শাহরুখের সিগনেচার পোজ!

Next Post
শাহরুখ খান দুবাইয়ের আকাশে সিগনেচার পোজে পারফর্ম করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ের আকাশে শাহরুখের সিগনেচার পোজ!

বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার মাঠে জিতের পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচসেরা সৌম্য বললেন, জিতলে সেঞ্চুরিটা বিশেষ হতো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT