চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সে রাতেই অবিনশ্বর ম্যাজিক্যাল মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 18, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের তারকা খেলোয়াড় মেসি বিশ্বকাপ ট্রফি ধরে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্জনের গল্পটা তখনও ছিল ১৯৮৬ সালের। মেক্সিকোতে ডিয়েগো ম্যারাডানোর হাত ধরেই আর্জেন্টিনার ঘরে এসেছিল বিশ্বকাপ শিরোপা। এরপর আর হয়ে ওঠেনি সোনালী ট্রফি ছোঁয়া। অপেক্ষাটা ছিল দীর্ঘদিনের। ২০১৪ সালে শিরোপার কাছে গিয়েও তা ছোঁয়া হয়নি আলবিসেলেস্তেদের। আট বছর পরের গল্পটা সবারই জানা। কাতারের লুসেইল স্টেডিয়ামে সোনালী ট্রফিটা শোভা পেয়েছিল রোজারিও থেকে ওঠে আসা লিওনেল মেসির হাতে।

মেসি কিংবদন্তি বনেছিলেন আগেই। তবে অভাব ছিল কেবল সোনালী ট্রফিটির। ক্যারিয়ারের পড়ন্ত বয়সে যে সেই আক্ষেপ মিটে যাবে তা হয়তো মেসি নিজেও ভাবেননি। কাতারে পড়ন্ত বয়সেও উড়ন্ত ছিলেন মেসি। ম্যাজিক্যাল পারফরম্যান্সে মেসি হয়ে ওঠেছেন অবিনশ্বর। সোনালী ট্রফিটিও যে ধরা দিয়েছে তার হাতে।

২০২২ সালের ১৮ ডিসেম্বর। কাতারের জাতীয় দিবসে দোহা, কর্নিছ ও কাতারাল ক্যালচারাল ভিলেজ আকাশী-সাদা ভক্তদের উল্লাসে মেতে উঠেছিল লুসেইল আইকনিক স্টেডিয়ামে ইতিহাস লিপিবদ্ধের রাতে। যে উল্লাস কয়েকগুণ বেশি হয়েছিল বুয়েনস এইরেসে। রোজারিওতেও সেদিন বয়েছিল আনন্দের ধারা। তাদেরই সন্তান, রোজারিও’র অলি-গলিতে ফুটবল নিয়ে মেতে থাকা ছোট্ট ছেলেটি আজ বিশ্বচ্যাম্পিয়ন, চির শ্বাশত।

মেসির জীবনের লড়াইটা ছিল জীবনের শুরু থেকে। হরমোনজনিত সমস্যায় হয়তো সেখানেই থেমে যেত কিংবদন্তি হয়ে ওঠার পথযাত্রা। তবে ভাগ্য-বিধাতার লিখনীতে ছিল ভিন্ন গল্প। ছোট্ট মেসি নজরে আসেন বার্সেলোনার। লা মাসিয়ায় নতুন সংসার শুর করেন রোজারিও’র ছেলেটি। তারপরের গল্প সবারই জানা। কিংবদন্তি বনে যাওয়া। জীবনের ৩৫টি বছর পেরিয়ে গেলেও অর্জনের ঝুলিতে ছিল না কেবল ওই একটি শিরোপা। আর্জেন্টিনার শিরোপা না জেতার সময়টাও ছিল প্রায় তারই সমান। অবশেষে তা করে দেখিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যের মাটিতে মেসিদের শুরুটা সুখকর হয়নি। সৌদি আরবের কাছে অনাকাঙ্খিত পরাজয়। সেদিন অনেকেই বলেছিলেন গ্রুপপর্ব থেকেই হয়তো বিদায় নেবে আর্জেন্টিনা। ৩৫ বর্ষী মেসি তখন আশাহত হননি। সতীর্থদের নিয়ে এঁকেছেন নতুন ছক। ড্রেসিংরুম শেয়ার করা ভাই-বন্ধুরাও হতাশ করেনি তাকে। মেক্সিকো-পোলান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পৌঁছায় আলবিসেলেস্তেরা।

নকআউটে ফুটবল বিশ্বকাপ যেন নতুন এক মেসিকে দেখেছে। এরআগেও চারটি বিশ্বকাপ খেলেছিলেন মেসি। তবে নকআউটে গোলের দেখা পাননি কখনো। কাতারে গ্রুপপর্বে পোলান্ড ম্যাচ ছাড়া বাকী সবগুলো ম্যাচেই জাল ছুঁয়েছেন এই মহাতারকা। ফাইনালে করেছিলেন জোড়া গোল।

নাটকীয়তায় ফাইনাল টাইব্রেকারে গড়ালেও শেষ হাসিটা হেসেছিল আর্জেন্টিনাই। বীরত্বগাঁথা এঁকেছিলেন সেদিন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অতিরিক্ত সময়ের যোগকরা সময়ে কোলো মুয়ানির শট ঠেকিয়ে দিয়ে যেন মনে করিয়ে দেন মেসির ৩৫তম জন্মদিনে দেয়া কথার বিষয়টা। বলেছিলেন, মেসিকে বিশ্বকাপ জেতাতে প্রাণ দিতেও রাজী। আর সেটাই করেছেন। এরপর টাইব্রেকারেও নায়ক বনেছেন মার্টিনেজ। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন কিংসলে কোম্যানের শট। ফলাফল সবারই জানা।

কাতার বিশ্বকাপে লিওনেল মেসি গোল করেছিলেন সাতটি। পাশাপাশি করেছেন তিন অ্যাসিস্ট। ফাইনালে গোল করেন দুটি। গোটা টুর্নামেন্টে অবিস্মরণীয় পারফরম্যান্সের ফলে মহাতারকার হাতে উঠেছিল গোল্ডেন বলের পুরস্কার।

বিশ্বকাপে ব্যক্তিগত অর্জনেও অনন্য এলএম টেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় শীর্ষে উঠে যান লিওনেল মেসি। সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ছুঁয়েছিলেন লোথার ম্যাথিউসের ২৫ বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড। কাতারে শিরোপা নিশ্চিতের রাতে চ্যাম্পিয়ন মেসি খেলেছেন ২৬টি ম্যাচ।

ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলার পাশে নিজের নাম লিখতে লিওর প্রয়োজন ছিল ২৪ মিনিট, ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলেছেন পুরো ১২০ মিনিট। এতে সর্বোচ্চ সময় মাঠে থাকার রেকর্ড নিজের করে নিয়েছেন। পাওলো মালদিনির ২,২১৭ মিনিট পেছনে ফেলে ২,৩১৪ মিনিট খেলা মেসি আছেন শীর্ষে।

এক বছর আগে লুসেইল স্টেডিয়ামে শিরোপার মঞ্চে উত্তেজনার পারদ চড়েছিল তুঙ্গে। খেলার ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা ফ্রান্স সমতায় ফেরে ৮১ মিনিটে। এমবাপের জোড়া গোল আর্জেন্টিনাকে থমকে দিলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। মেসি ফের লিড আনলে শেষ সময়ে পেনাল্টি থেকে আবারও সমতায় আনে ফ্রান্স। মেসির জোড়া গোল ও এমবাপের হ্যাটট্রিকে শেষ সমাধান আসে টাইব্রেকারে। ৪-২ শট ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ ২০২২ফাইনালফ্রান্সমেসিলিড স্পোর্টস
Previous Post

অসুস্থ হয়ে আইসিইউ-তে তনুজা

Next Post

হাইকোর্টে রিট খারিজ: প্রার্থিতা ফিরে পেলেন না শামীম হক

Next Post
শামীম হক এর একটি পোর্ট্রেট ছবি, পেশাদার ও গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টে রিট খারিজ: প্রার্থিতা ফিরে পেলেন না শামীম হক

শাম্মী আহমেদ এর ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

রিট খারিজ: প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT