চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন তারকা জার্সিতে প্রথমবার নামছে মেসির আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 22, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল অনুশীলন করছে, খেলোয়াড়রা ট্রেনিং সেশনে অংশ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বআসরের পর এখন পর্যন্ত আর ম্যাচ খেলেনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে প্রথমবার তিন তারকা জার্সিতে নামছেন মেসি-ডি মারিয়ারা। ঘরের মাঠে ম্যাচটির দিনে সমর্থকদের সামনে প্রদর্শন করা হবে বিশ্বকাপের সোনালি ট্রফিটিও।

আর্জেন্টিনার এল মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার পানামার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচ।

তিন তারকা আকাশী-নীল জার্সিতে এরইমধ্যে অনুশীলনে নেমে পড়েছেন মেসি-মার্টিনেজরা। বিশ্বজয়ী দলের প্রায় সবাই কোচ লিওনেল স্কালোনির ক্যাম্পে আছেন। রাজধানী বুয়েন্স আয়ার্সের এএফএ স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলন করেছে আলবিসেলেস্তে দল।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল এবং রিভার প্লেটের খেলোয়াড় ক্লদিও এচেভেরিও অনুশীলনে ছিলেন। অনুশীলনের পর কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। লিখেছেন স্বপ্নপূরণের কথা।

পানামার বিপক্ষে ম্যাচ নিয়ে ফিফার বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘সব ম্যাচ যেভাবে আমরা মোকাবেলা করি, একইভাবে এই ম্যাচটি খেলব। আর্জেন্টিনা জাতীয় দল সব বিষয়ে ছাড় দিতে রাজি নয়। মাঠের কাজ ঠিক রেখে উদযাপনসহ অন্য সবকিছু করতে হবে।’

এবছর সবমিলিয়ে ১০টি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। যার মধ্যে প্রথম ম্যাচ পানামার বিপক্ষে এবং দ্বিতীয়টি ২৮ মার্চ সাউথ ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র কুরাসাওয়ের বিপক্ষে। জুনে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে দুটি করে ছয়টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বছর শেষ করবে স্কালোনির দল।

Tags: আর্জেন্টিনাপানামামেসিলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

ক্রেতাদের সুবিধার্থে টুকরা করে তরমুজ বিক্রি করবে ‘স্বপ্ন’

Next Post

সাভারে শ্বাসরোধ করে গাড়ি চালককে হত্যা

Next Post
সাভারে গাড়ি চালক হত্যার ঘটনাস্থল, অনেক মানুষ জড়ো. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে শ্বাসরোধ করে গাড়ি চালককে হত্যা

বিশেষ অফারে পণ্য বিক্রির জন্য বিজ্ঞাপন, ১ টাকা লাভে বিক্রি হবে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো রমজানে ১ টাকা লাভে পণ্য বিক্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT