চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ছাড়া কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 অপরাহ্ন 21, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল দল জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শনিবার ভোরে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে। চোটে একগাদা তারকাকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে। লিওনেল মেসি, পাওলো দিবালা, গঞ্জালো মন্টিয়েল, জিওভানি লো সেলসোরা চোটে ছিটকে গেছেন। সবশেষ ছিটকে গেছেন লৌতারো মার্টিনেজ।

শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় উরুগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। ফিফার আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা আরও একটি ম্যাচ খেলবে ব্রাজিলের বিপক্ষে। বুধবার লিওনেল স্কালোনির দল ঘরের মাঠে ব্রাজিলকে আতিথ্য দেবে। বাছাইয়ে ভালো অবস্থানে আছে দলটি। ১২ ম‍্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে মেসিরা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ব্রাজিল। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে।

ইন্টার মিয়ামির হয়ে সবশেষ আটালান্টা ইউনাইটেড ম্যাচে চোট পান মেসি। ম্যাচের পর তার স্ক্যান করানো হয়। পায়ের মাংসপেশি ও সংযোগে চোট ধরা পড়ে। তাতে ছিটকে যান। পাওলো দিবালা, গঞ্জালো মন্টিয়েল ও জিওভানি লো সেলসোরাও চোটে ছিটকে গেছেন।

বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ সামনে রেখে লৌতারো মার্টিনেজকে নিয়ে ২৬ সদস্যের দল দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। উরুগুয়ে ম্যাচের আগে তার চোটের খবর আসে। আপাতত বাকিদের নিয়ে নামতে হচ্ছে বিশ্বজয়ীদের।

যারা দলে আছেন তাদের নিয়েই লড়াই করতে চান আজের্টিনা কোচ স্কালোনি। বলেছেন, ‘আমরা জানতাম, বেশ কয়েকজন খেলোয়াড় চোটাক্রান্ত হয়েছে এবং কয়েকজন খেলোয়াড়কে হারানোর শঙ্কা ছিল। এমনই ঘটেছে। এখন আমাদের সঙ্গে যারা আছে, তাদের নিয়ে ভাবতে হবে, এটা তাদের জন্যও একটা সুযোগ। আমাদের সেরাটা দিয়ে এবং কোনো অভিযোগ ছাড়াই ম্যাচ খেলতে হবে।’

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, জিউলিয়ানো সিমিওনে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, অ্যাঞ্জেল কোরেয়া।

Tags: আর্জেন্টিনাউরুগুয়েমার্টিনেজমেসিলিড স্পোর্টস
Previous Post

আ.লীগ বাংলাদেশে রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে: নাহিদ ইসলাম

Next Post

রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ

Next Post
প্রেস কনফারেন্সে বক্তা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ

আটক আ.লীগের ৩ নেতা, পুলিশে হস্তান্তর, জনতার হাতে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

মিছিল থেকে জনতার হাতে আটক আ.লীগের ৩ নেতা, দেওয়া হলো পুলিশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT