চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির পর আর্জেন্টিনার আইকনিক ‘১০’ কে পাচ্ছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি আর্জেন্টিনার জার্সিতে ১০ নম্বরের প্রতীকী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ থেকে কোপা জয়, রেকর্ড অর্জন থেকে অবসর, লিওনেল মেসির গায়ে দীর্ঘসময় জড়ানো ছিল আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। আন্তর্জাতিক ফুটবলকে তিনি বিদায় জানানোর পর এখন কৌতূহল, কে পরবেন আলবিসেলেস্তেদের আইকনিক জার্সিটি।

দীর্ঘ দুদশকের ক্যারিয়ারের ইতি টেনে সোমবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছে লিওনেল মেসি। ২০০৫ সালে শুরু ছিল ১৮ নম্বর জার্সিতে, পরে জড়ান ১৯ নম্বর। তবে ইতিহাস গড়া ১০ নম্বর জার্সি মেসি পরেছেন ১৭ বছর ধরে। এই ১০ পরে খেলতেন প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও। পরে একে একে অনেকে গায় জড়িয়েছেন সেটা। সবশেষ হুয়ান রোমান রিকেলমের থেকে ২০০৯ সালে জার্সিটি যায় মেসির গায়ে।

২০০৯ সালের ২৮ মার্চ, ভেনেজুয়েলার বিপক্ষে ১০ নম্বর জার্সি পরে নেমেছিলেন মেসি। শুরু সেখানেই। কিংবদন্তি ম্যারাডোনা তখন কোচ, তার অধীনে ম্যাচে ৪-০ গোলে জিতেছিল আলবিসেলেস্তেরা। এরপর মেসি গড়তে থাকেন রেকর্ড, ছুঁতে থাকেন মাইলফলক এবং গায়ে থাকে নম্বর ১০। কখনও আকাশী-নীল কখনও আবার গাড় নীল পরে খেলেছেন।

১০ নম্বরের সাথে জড়ানো আছে অনেক আবেগ, আক্ষেপ এবং ইতিহাস। ২০১০ এবং ২০২৬ সালে বিশ্বকাপ ফাইনাল এবং ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হার। ২০২১ এবং ২০২৪ সালে কোপা শিরোপা জয়। আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে বিশ্বকাপ জয়, সব কয়টিতে মেসি খেলেছিলেন আইকনিক ১০ পরে।

তার অবসরের পর এখন কে পরবেন ১০ নম্বর জার্সি? অনেক ম্যাচে বিভিন্ন কারণে স্কোয়াডের বাইরে ছিলেন মসি। সেসময় খুব কমই অন্যকাউকে দেখা গেছে এই জার্সিতে। মেসি ছাড়াও শেষবার ফ্রাঙ্কো মাস্তানতুওনো ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে পরেছিলেন এটি। ২০১৬ সালে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে অ্যাঞ্জেল কোরেয়া এটি পরেছিলেন। ২০১৫ সালে ২০১৮ বিশ্বকাপের বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে পরেছিলেন হাভিয়ের পাস্তোরেও। পাওলো দিবালা ২০২৪ সালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ১০ নম্বর পরে খেলেছিলেন। তাদের কেউই শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন না।

বর্তমানে বেশ কয়েকজন আর্জেন্টাইন ক্লাবে ১০ নম্বর জার্সিতে খেলছেন। ইন্টার মিলানের লৌতারো মার্টিনেজ, লিভারপুলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, কোমোর নিকো পাজ ক্লাবে ১০ পরে খেলেন। আলবিসেলেস্তেদের হয়ে কে পরবেন আইকনিক নম্বর ১০ সেটা এখনও নির্ধারণ করা হয়নি। আসন্ন আন্তর্জাতিক বিরতিতেই হয়ত জানা যাবে, কে পেতে চলেছেন লিওনেল স্কালোনির পরিকল্পনায় নম্বর ১০।

Tags: আর্জেন্টিনালিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি সংসদীয় গণতন্ত্রও এনেছে বিএনপি: প্রধানমন্ত্রী

Next Post

নেপালে বিপর্যয়ের জন্য ধনী দেশগুলো দায়ী: জাতিসংঘের কাছে ৫০০ কোটি ডলার দাবি

Next Post
নেপালে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকা ও লোকজনের চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে বিপর্যয়ের জন্য ধনী দেশগুলো দায়ী: জাতিসংঘের কাছে ৫০০ কোটি ডলার দাবি

টাইম ম্যাগাজিনের এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইম ম্যাগাজিনে এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT