চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো-বেনজেমাদের লিগে যেতে পারেন বিশ্বজয়ী মার্টিনেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 পূর্বাহ্ন 25, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বজয়ী মার্টিনেজ ফুটবল ম্যাচে মুখ খুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ প্রথমে সৌদি প্রো লিগ থেকে আসা প্রস্তাবে না বললেও ইউরোপিয়ান গণমাধ্যমে খবর, এমির সৌদিতে যাওয়ার সম্ভবনা বেড়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে নেয়ার প্রচেষ্টা স্থবির অবস্থায় রেখেছে, তাতে পরিস্থিতি ঘোলাটে। মার্টিনেজ সৌদিতে গেলে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, জোয়াও ক্যানসেলো, রুবেন নেভেসদের প্রতিপক্ষ পাবেন। যদিও অ্যাস্টন ভিলার সঙ্গে ২০২৯ পর্যন্ত চুক্তি আছে ৩২ বর্ষী বিশ্বজয়ী তারকার।

গ্রীষ্ম দলবদলে খবর আসে, মার্টিনেজের কাছে সৌদি প্রো লিগের একটি ক্লাব বিপুল অর্থের প্রস্তাবে পাঠিয়েছে, যদিও সেটি তাকে আকর্ষিত করতে পারেনি। তিনি ইউরোপীয় ক্লাবে থেকে যেতে চান। তবে আকর্ষণীয় প্রস্তাব না পেলে মধ্যপ্রাচ্যের ক্লাবে যোগ দিতে পারেন। এপর্যন্ত কোন ইউরোপীয় ক্লাব এমিকে ভালো প্রস্তাব দেয়নি। বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের জন্য আর্থিক অঙ্কটাও বড়। অন্যদিকে সৌদি লিগ থেকে আকর্ষণীয় প্রস্তাব পেয়েছেন, সময়ের সাথে সেখানে যাওয়ার সম্ভনাও বাড়ছে, এমন খবর চাউর।

আর্জেন্টিনা দল চায় না ২০২৬ বিশ্বকাপের আগে দুবারের বর্ষসেরা গোলরক্ষক সৌদির মতো কোন লিগে খেলুক। কিন্তু এটি আর্জেন্টিনার হাতেও নেই। ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে আল-নাসেরে যাওয়ার পর থেকে লিগটির মান সম্পর্কে সবাই ধারণা করতে পারছে। একে একে লিগে খেলতে গেছেন বেনজেমা, ক্যানসেলো, নেভেস, সাদিও মানে, নেইমারের মতো ইউরোপীয়-লাতিন বা আফ্রিকার বিশ্বমানের তারকারা। অন্যদিকে সৌদি পরবর্তী মৌসুমের জন্য বিদেশি খেলোয়াড়দের কোটার সংখ্যা আটজন থেকে বাড়িয়ে দশজন করেছে।

মার্টিনেজ গত মেতে ভিলা সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন এক ম্যাচের সমাপ্তি টানেন। ভিলা পার্কে মৌসুমের সবশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত-সমর্থকদের বিদায় জানান। আগামী ১৬ আগস্ট নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শুরু হবে ভিলার প্রিমিয়ার লিগ যাত্রা। লিগের উদ্বোধনী ম্যাচে মার্টিনেজ ভিলা স্কোয়াডে থাকবেন কিনা, সেটাই দেখার। প্রাক মৌসুমে রোববার বাংলাদেশ সময় বিকাল ৫টায় জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে ভিলা। পরে সেন্ট লুইস, ন্যাশভিল, রোমা, মার্শেই এবং ভিয়ারিয়ালের সাথে লড়বে উনাই এমেরির শিষ্যরা।

Tags: অ্যাস্টন ভিলাআর্জেন্টিনাইউনাইটেডমার্টিনেজলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি

Next Post

অবশেষে মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

Next Post
Michael Jackson performing on stage with a microphone, energetic expression. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

চট্টগ্রামে গণঅভ্যুত্থানের ভিডিও দেখাচ্ছে সরকারবিরোধী প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও ব্যবহার করে সরকারবিরোধী অপপ্রচার শনাক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT