চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ রানে অলআউট আর্জেন্টিনা, প্রতিপক্ষ জিতেছে ৫ বলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 11, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করতে প্রস্তুত, লাল জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলপ্রেমী দেশ আর্জেন্টিনা সম্প্রতি ক্রিকেটে নিয়মিত হওয়ার চেষ্টা করছে। তবে খুব একটা সুবিধা করতে পারছে না দলটি। ছেলেদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে কানাডার বিপক্ষে খেলতে নেমেছিল দলটি। ওই ম্যাচে মাত্র ২৩ রানে অলআউট হয়েছে আর্জেন্টিনা। ৫০ ওভারের এ ম্যাচ কানাডা জিতে নিয়েছে মাত্র ৫ বলে।

মার্কিন যুক্তরাষ্টের জর্জিয়ার পরমবীর স্পোর্টস কমপ্লেক্সে আগে ব্যাট করে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল খেলে ১৯.৪ ওভার। সেখান থেকে তাদের রান আসে মাত্র ২৩। এ ২৩ রানের মধ্যে বাই রান ছিল ৭টি। দলটিতে রেকর্ড সংখ্যক সাত ব্যাটার শূন্য রানে আউট হয়।

কানাডার জগমানদীপ পাল একাই আর্জেন্টিনাকে ধসিয়ে দেন। তিনি ৫ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন। তার পাঁচ ওভারের মধ্যে তিনটি মেডেন ওভারও রয়েছে। কানাডা এ ম্যাচ মাত্র ৫ বলে ১০ উইকেট হাতে রেখে জিতে নিয়েছে। তাদের হাতে ছিল ৪৯.১ ওভার বা ২৯৫ বল। এ পাঁচ বল করেছেন আর্জেন্টিনার ফ্রাঞ্জ বুর।

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড স্কটল্যান্ডের দখলে। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে অলআউট হয়েছিল স্কটিশরা। সেবার অস্ট্রেলিয়া ওই রান করে জিতেছিল ৩.৫ ওভারে। বেশি ওভার হাতে রেখে ম্যাচ জেতার রেকর্ড ছিল সেটি। তবে আর্জেন্টিনা-কানাডার ম্যাচটি যুব ওয়ানডের মর্যাদা না থাকায় দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড হবে না। তাই কানাডার ৫ বলে জয়ের রেকর্ডটিও হবে না দ্রুত জয়ের রেকর্ড।

Tags: আর্জেন্টিনাকানাডাজর্জিয়া
Previous Post

বাংলাদেশ নারী ফুটবল সঠিক পথে আছে: কিরণ

Next Post

রায় প্রকাশ: শেখ হাসিনা ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন

Next Post
শেখ হাসিনা ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রায় প্রকাশ: শেখ হাসিনা ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন

নেতৃবৃন্দের সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে এনসিপি নেতাদের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT