চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির আবেগঘন বার্তা, ‘এগুলোই আমাদের শেষ লড়াই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 10, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে যাওয়ার পর ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের হয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবসর নিয়ে সরাসরি কিছু না বললেও শেষ লড়াইয়ের কথাটা বলে দিলেন। নিজের তো বটেই, অ্যাঙ্গেল ডি মারিয়া-নিকোলাস ওটামেন্ডিরও ক্যারিয়ারের শেষের ইঙ্গিত দিয়েছেন।

ম্যাচ শেষে ৩৭ বর্ষী আর্জেন্টাইন মহাতারকা বলেন, ‘হ্যাঁ, আমি জানি যে এটিই শেষ লড়াই। আমি এগুলো পুরোপুরি উপভোগ করছি। আবার ফাইনালে যাওয়া সহজ নয়, আমাদের উপভোগ করতে হবে, প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে।’

‘আসুন আমরা জাতীয় দল, গ্রুপ হিসেবে যা অনুভব করছি তা উপভোগ করি। আবার ফাইনালে যাওয়া ও চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করা সহজ নয়। এটি খুব কঠিন। আমরা ইদানীং অন্য সবকিছুর মতোই এটি অনেক উপভোগ করছি। ফিদেও (ডি মারিয়া) এবং ওটা (ওটামেন্ডি) সচেতন হচ্ছেন যে এটিই শেষ লড়াই।’

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার ভোরে আসরের প্রথম সেমিফাইনালে ৫১ মিনিটে চলতি আসরে লিওনেল মেসি প্রথম জালের দেখা পান। এনজো ফের্নান্দেজের গোলমুখে শটে পা ছুঁইয়ে আসরে নিজের প্রথম গোলে নাম লেখান কিংবদন্তি। গোলের পর খানিকটা বিতর্ক হয়েছিল অফসাইড প্রসঙ্গে। জটলার মাঝে পা ছোঁয়ানোর সময় মেসি অফসাইডে ছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলে কানাডা। তবে ভিডিও দেখে গোল ঘোষণা দেন রেফারি।

এই গোলের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল হয়েছে ১০৯টি। সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় আর্জেন্টিনা অধিনায়ক ইরানের আলি দাইয়িকে (১০৮ গোল) পেছনে ফেলে উঠে এসেছে দুইয়ে। শীর্ষে আছেন ১৩০ গোল করা পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

যুক্তরাষ্ট্রের মাটিতে বসা এবারের আসরকে অকল্পনীয় কঠিন হিসেবে বিবেচিত করছেম এলএম টেন। মাঠের বাজে অবস্থা, অতি তাপমাত্রায় খেলাটা সহজ ছিল না বলেই তার মত। তবুও উপভোগের মন্ত্রে দল উজ্জীবিত, এমন জানাচ্ছেন বিশ্বজয়ী।

‘আমরা যে ফাইনালে আবার ফিরে এসেছি, তা তুলে ধরা এবং উদযাপন করার মতো কারণ আছে। আমরা টানা চতুর্থবার ফাইনাল খেলতে চলেছি। এটা বলা সহজ কিন্তু পুরো যাত্রাটি খুব কঠিন ছিল। আসুন আমরা এই মুহূর্তটি উপভোগ করি। আরও একটি ফাইনাল। ঈশ্বর চাইলে গতবারের (চ্যাম্পিয়ন) মতোই হবে।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা ফাইনালের টিকিট কাটার পর পোস্ট দেন মেসি। লিখেছেন, ‘ভামোস!!! চলো যাই!!! শেষের দিকে!!! শেষ কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে আবার আসতে পেরে খুব খুশি। আমাদের এখনো আরও একটি পদক্ষেপ বাকি আছে…।’

Tags: আর্জেন্টিনাওটামেন্ডিকানাডাকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়ামেসিলিড স্পোর্টসসেমিফাইনাল
Previous Post

আম্বানিদের অনুষ্ঠানে নেই কেন শাহরুখ?

Next Post

শাহবাগে অবস্থান নিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ

Next Post
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহবাগে অবস্থান নিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের মন্ত্রিসভায় টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT