চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় বছরের চুক্তিতে রিয়ালে ‘তুরস্কের মেসি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 পূর্বাহ্ন 07, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়ালের খেলোয়াড় ছয় বছরের চুক্তিতে তুরস্কের মেসি হিসেবে পরিচিতি লাভ করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিডফিল্ড ও আক্রমণে সমানতালে খেলতে পারার সঙ্গে দারুণ সব ড্রিবলিংয়ের কারণে তুরস্কের আরদা গুলার পরিচিতি পেয়েছেন ‘তুর্কি মেসি’ হিসেবে। প্রতিভাবান তরুণকে দুই কোটি ইউরোয় ছয় বছরের চুক্তিতে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুম থেকে লস ব্লাঙ্কোসদের হয়ে মাঠ মাতাবেন ১৮ বর্ষী আরদা।

চলতি দলবদলে গত কয়েক সপ্তাহ ধরেই চলছিল আরদার সঙ্গে রিয়ালের আলোচনা। শুক্রবার বিকেলে রিয়ালের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়া হবে আরদাকে।

স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, আরদাকে পেতে বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিখসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাব আগ্রহ প্রকাশ করেছিল। শেষে বাজি জিতেছে রিয়াল।

তুরস্ক লিগের ক্লাব ফেনেরবাচ এসকে থেকে দুই কোটি ইউরোয় রিয়ালে খেলতে রাজি হয়েছেন আরদা, যা বাংলাদেশি মুদ্রায় ২৩৭ কোটি টাকা। আরদা গুলেরের জন্য ক্লাবের রিলিজ ক্লজ ১ কোটি ৭৫ লাখ (১৭.৫ মিলিয়ন) ইউরো।

২০২১ সালে ফেনেরবাচের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন গুলার। ওই বছরই ইউরোপা লিগের বাছাইয়ে সিনিয়র দলে অভিষেক হয় ১৬ বছর বয়সে। এরপর মেসুত ওজিল ক্লাব ছাড়ার পর পেয়ে যান ১০ নম্বর জার্সি।

চেক রিপাবলিকের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে ২০২২ সালে তুরস্ক জাতীয় দলে অভিষেক আরদার। জাতীয় দল জার্সিতে ৪ ম্যাচে একটি গোল করেছেন তরুণ মিডফিল্ডার।

Tags: রিয়াললা লিগালিড স্পোর্টস
Previous Post

বিভিন্ন দেশে রাষ্ট্রদূত রদবদল

Next Post

টাইটান ধ্বংসের পর ওশানগেট‘র বাণিজ্যিক কার্যক্রম স্থগিত

Next Post
অশ্বচক্রের ড্রোন সাবমেরিন, ওশানগেটের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইটান ধ্বংসের পর ওশানগেট‘র বাণিজ্যিক কার্যক্রম স্থগিত

আবারও বেনফিকায় ডি মারিয়া বিশ্বজয়ী উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বেনফিকায় বিশ্বজয়ী ডি মারিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT