চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্বোধন হল ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 30, জুলাই 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার উদ্যোগে ঢাকার টঙ্গীতে শুরু হয়েছে প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং ক্যাম্প। বাংলাদেশসহ ১৭টি দেশের ৭০ জন আর্চার এই ইভেন্টে অংশগ্রহণ করেছেন। এছাড়া আরও ৯টি দেশের টেকনিক্যাল অফিসিয়াল ও অতিথিরা আয়োজনে অংশ নেন। আয়োজনের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। চার দিনব্যাপী এ ইভেন্টটি সরাসরি দেখা যাবে চ্যানেল আই’তে। 

এ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আর্চারির নতুন অধ্যায় শুরু করলো বাংলাদেশ। প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ আশা করেছেন শিগগিরই আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাবে বাংলাদেশ।

নতুন কুঁড়ির প্রথম আসরে আর্চারি ইভেন্ট না থাকলেও পরের আসর থেকে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা বলেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশন ও ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি। কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তার শুরু করে দেয়া এ আসর পরবর্তীতেও সচল থাকবে আশা প্রকাশ করেন চপল।

বৃহস্পতি এবং শুক্রবার টঙ্গীর বাংলাদেশ আর্চারি ট্রেনিং একাডেমিতে চলবে ট্রেনিং প্রোগ্রাম। মূল প্রতিযোগিতা হবে ১ ও ২ আগস্ট। ট্রেনিং ক্যাম্পে স্পোর্টস ইনজুরি প্রিভেনশন, নিউট্রিশন, স্পোর্টস সাইকোলজি এবং অ্যান্টি ডোপিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেশন পরিচালিত হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান, যুগ্ম সম্পাদক সোহেল রানা ও রুবেল হোসেন, কোষাধ্যক্ষ সাইদুজ্জামান তুহিন। এছাড়া বাংলাদেশ আর্চারি দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিকসহ ফেডারেশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: আর্চারিচপলটঙ্গীতানভীরফরহাদ হোসেনলিড স্পোর্টস
Previous Post

‘বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে’

Next Post

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের তিন খেলোয়াড়ের ছবি, লিটন ও শান্তর ছবি রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির সদস্য হলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT