চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় বিভাগের আলবেসেটের কাছে রিয়ালের হার ‘বেদনাদায়ক’

রিয়াল মাদ্রিদের কোপা ডেল রে থেকে বিদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 15, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রথম ম্যাচে কোপা ডেল রে’তে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। হেরে ঘরোয়া দ্বিতীয় সর্বোচ্চ আসর থেকে বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটিকে। ৩-২ গোলের হারকে বেদনাদায়ক বলছেন নতুন কোচ আলভারো।

স্প্যানিশ লিগের দ্বিতীয় বিভাগের দল আলবেসেট। লিগে দলটির বর্তমান অবস্থান ১৭তে। রিয়ালের বিপক্ষে এটি তাদের প্রথম জয়। আলভারো ডাগআউটে প্রথম ম্যাচে হেরে দলকে একটি আসর থেকে বিদায় হতে দেখলেন। এ সপ্তাহেই বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারিয়েছে রিয়াল।

রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়া পরে বলেছেন, ‘এই ক্লাবে ড্র বাজেভাবে দেখা হয়। সুতরাং চিন্তা করেন এই পরাজয় কীভাবে দেখা হবে। এটা বেদনাদায়ক, বিশেষ করে নিচের সারির একটি দলের বিপক্ষে, অবশ্যই আমাদের উন্নতি করতে হবে।’

‘আমি দায়ী, আমিই সিদ্ধান্ত নিয়েছিলাম: দল নির্বাচন, যেভাবে আমরা খেলেছিলাম এবং পরিবর্তনগুলো। আমরা চেষ্টা করব আমাদের নৈতিকভাবে ঠিক করতে এবং শারীরিকভাবেও ও শনিবার লা লিগায় লেভান্তের বিপক্ষে ভালো ম্যাচ খেলার।’

কোপা ডেল রে’র জন্য নিয়মিত বেশকিছু খেলোয়াড় দলের বাইরে রেখেছিলেন আরবেলোয়া। তাদের মধ্যে থিবো কোর্ত্তয়া, জুড বেলিংহ্যাম, অরিলিয়ে শুয়ামেনি, আলভারো ক্যারেইরাস, রদ্রিগো এবং কাইলিয়ান এমবাপে আছেন।

আরবেলোয়া বলেছেন, ‘আমি নিশ্চিত ছিলাম সঠিক দলটি নেয়া হয়েছে এবং এখনও তা মনে করি। আমাদের অসাধারণ একটি দল আছে, দুর্দান্ত খেলোয়াড় আছে। মাত্র একদিন (চাকরিতে) যোগ দেয়ার পর তাদের কাছ থেকে যা চেয়েছি তা করা সহজ নয়। এজন্য আমার কোন অনুতাপ নেই। আবারও আমি এই একই দল নিয়েই মাঠে নামব।’

ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটে আলবেসেটকে এগিয়ে দেন জাভি ভিলার। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রিয়ালকে সমতায় আনেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। ৮২ মিনিটে জেফটি বেতাঙ্কুরের গোলে পিছিয়ে পরে রিয়ালের গঞ্জালো গার্সিয়া ৯১ মিনিটে সমতা ফেরান। ৯৪ মিনিটে সেই বেতাঙ্কুর জয়সূচক গোলটি করলে আসর থেকে বিদায় নিতে হয় রিয়ালকে।

Tags: কোপা ডেল রেবার্সেলোনারিয়াললিড স্পোর্টসস্পেন
Previous Post

শমিত সোমকে ছেড়ে দিয়েছে কানাডার ক্লাব কাভালরি

Next Post

যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের ছয় সম্ভাব্য পথ

Next Post

যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের ছয় সম্ভাব্য পথ

ওয়াশিংটন পোস্ট'র প্রতিবেদকের বাড়িতে তল্লাশি, ট্রাম্পের দিকে ইঙ্গিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT