চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহেলের পর এবার ঢাকায় আসছেন আরবাজ খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 05, এপ্রিল 2023
in বিনোদন
A A
সোহেল এর ছবি, ঢাকায় আসছেন আরবাজ খান. Channel i News - চ্যানেল আই নিউজ

বনানীতে সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন করতে গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল খান। একই উদ্দেশ্যে এবার ঢাকা ও চট্টগ্রামে আসছেন তার আরেক ভাই আরবাজ খান।

‘বিইং হিউম্যান’ এর পক্ষে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে বলিউড সুপারস্টার সালমান খানের মালিকানাধীন পোশাকের ব্র্যান্ড ‘বিইং হিউম্যান ক্লোথিং’-এর আরো দু’টি আউটলেট চালু হচ্ছে। জনপ্রিয় ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আরবাজ খান আগামী শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ১৬ নম্বর রোডের (পুরান-২৭) ৩৬ নম্বর বাড়িতে দ্বিতীয় আউটলেটটির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী এবং ‘বিইং হিউম্যান’ ক্লোথিংয়ের চিফ অপারেটিং অফিসার ভিভেক সান্দোয়ার।

আর তৃতীয় আউটলেটটি আগামী ৯ এপ্রিল চট্টগ্রামের খুলশিতে জাকির হোসেন রোডের রহিম প্লাজা দে সিপিডিএল-এর লেবেল-২, ৫ -এ উদ্বোধন করা হবে বলে জানানো হয়।

গত বছর ১৪ সেপ্টেম্বর বনানীতে প্রথম আউটলেট চালুর মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা করেছিল ব্র্যান্ড ‘বিইং হিউম্যান ক্লোথিং’। জনপ্রিয় এই পোশাক ব্র্যান্ডটির ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন ক্রিমসনকাপ বাংলাদেশের কো-ওনার রেহান রহমান এবং মোহাইমিন মোস্তফা। তাদের মালিকানাধীন আরো কয়েকটি স্বনামধন্য ব্র্যান্ড রয়েছে।

উদ্বোধন উপলক্ষে ধানমন্ডি আউটলেটে প্রথম ২৫ জন ক্রেতাকে সালমান খানের ব্রেসলেট এবং চট্টগ্রামে প্রথম ২৫ জনকে এই সুপারস্টারের সাইন করা ক্যাপ উপহার দেয়া হবে। ধানমন্ডিতে উদ্বোধনী অনুষ্ঠানে আরবাজ খান ছাড়াও বিশিষ্ট ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা উপস্থিত থাকবেন।

Tags: আরবাজ খানধানমন্ডিবিইং হিউম্যানলিড বিনোদনসালমান খানসোহেল খান
Previous Post

সাকিবের জায়গায় জেসন রয়কে নিলো কলকাতা

Next Post

পোড়া গন্ধ: ধ্বংসযজ্ঞের ক্ষত নিয়ে দাঁড়িয়ে বঙ্গবাজার

Next Post
বঙ্গবাজারে আগুনের ধ্বংসাবশেষের মধ্যে মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পোড়া গন্ধ: ধ্বংসযজ্ঞের ক্ষত নিয়ে দাঁড়িয়ে বঙ্গবাজার

বিশ্ব খাদ্য কর্মসূচির বোর্ডের সামনে নারীরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী কর্মীদের নিষিদ্ধ করেছে তালেবান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT