রাতভর আরাকান আর্মি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র ক্যাম্প দখলের জন্য যুদ্ধ করে। রাখাইন রাজ্যের পাহাড়ের চূড়ায় রয়েছে বিজিপি’র একাধিক চৌকি। এর মধ্যে ২টি চৌকি অদখল থাকায় তা দখলের নেওয়ার উদ্দেশ্যেই মূলত আরাকান আর্মি হামলা চালাচ্ছে। বিজিপি’র ১৪ জন সদস্য পালিয়ে বাংলাদেশে বিজিবি’র কাছে আশ্রয় নেয়।







