চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফ নদী থেকে ধরে নেওয়া পাঁচ জেলের একজনের লাশ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:55 অপরাহ্ন 16, নভেম্বর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নাফ নদী থেকে উদ্ধার জেলের আইডি কার্ড ও ছবি, বাংলাদেশের সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার নাফ নদী সীমান্ত থেকে মাছ ধরার সময় পাঁচ জেলেকে দু-দিন আগে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাকি ৪ জনের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।

শনিবার (১৬ নভেম্বর) রাতে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত উদ্ধার হওয়া ছৈয়দুল বশর (১৯) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

নিখোঁজ থাকা অপর চারজন হলেন, পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরিবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলাম ও মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ইউছুফ জালাল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকা পয়েন্টের নাফ নদীতে ৫ জন বাংলাদেশি জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্টি আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ঘটনার পর থেকে তাদের কোন ধরণের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

কিন্তু শনিবার সকাল পর্যন্ত তাদের কোন ধরণের সন্ধান মিলছিল না। পরে স্থানীয়দের খবরে পুলিশ একজনের মরদেহ উদ্ধার করেছে।

এখনো পর্যন্ত নিখোঁজ থাকা অপর ৪ জনের ব্যাপারে কোন ধরণের তথ্য নেই বলে জানান, স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, সকালে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় নাফ নদীতে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি অবহিত হওয়ার পর মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে।

ওসি জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা যারীন তাসনিম তাসিন জানিয়েছেন, মাছ শিকারে গিয়ে দু-দিন আগে ৫ জন বাংলাদেশী অপহরণ হয়। এদের মধ্যে শনিবার একজনের মরদেহ উদ্ধার হয়েছে।  নিখোঁজ থাকা অপর ৪ জনকে উদ্ধারে ব্যবস্থা নিতে বিজিবি সহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে কথা বলতে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোন ধরনের সাড়া দেননি।

Tags: আরাকান আর্মিনাফ নদীলাশ উদ্ধার
Previous Post

পাকিস্তান থেকে আসা জাহাজের কন্টেইনারে যা যা আছে

Next Post

দশে ১০ দিলেন তপু

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় তপু জোড়ে জোড়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দশে ১০ দিলেন তপু

চ্যানেল আই অনলাইন জন্মদিনে লালগালিচায় রুনা লায়লা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীত জগতের বিস্ময়কর নাম রুনা লায়লা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT