চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:28 পূর্বাহ্ন 13, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
নৌকায় যাত্রীবাহী তিনটি ছোট নৌকা নদীতে চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা মাছ ধরার একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা।

বুধবার (১৩ আগস্ট) সকালে টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, মো. আলী আহমদের ছেলে মো. ইলিয়াস (৪১), মো. ইলিয়াছের ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন(১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন(২২), মোঃ নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।

তাদের সবার বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ায়।

ভূক্তভোগী জেলেদের স্বজন ও স্থানীয় অন্য জেলের বরাতে ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সকালে নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকার বঙ্গোপসাগরে একটি ইঞ্জিন চালিত একটি নৌকা যোগে বাংলাদেশি ৫ জন জেলে মাছ ধরছিলেন। এক পর্যায়ে তারা জলসীমার মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া অংশে ঢুকে পড়েন। এসময় আরাকান আর্মির সদস্যরা একটি স্পিডবটে এসে অস্ত্রের মুখে ওই জেলেদের জিন্মি করে নিয়ে যায়।

পরে ঘটনাস্থলের আশপাশে থাকা অন্য জেলেরা ফিরে এসে ঘটনাটি জানান।

শাহপরীর দ্বীপ জেলে সমিতির সভাপতি আবদুল গনি জানান, শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা এবং ধরে নিয়ে জেলেদের নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াছকের পরিবারের তিন সদস্যসহ স্থানীয় ৫ জন জেলে সাগরে মাছ ধরতে যায়। সাগর থেকে ফিরে আসার সময় তাদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। জেলের স্বজনরা বিষয়টি বিজিবিকে অবহিত করেছে।

এ নিয়ে বিজিবি ও কোস্ট গার্ডের সংশ্লিষ্টদের মোবাইল ফোনে একাধিক কল করা হলেও কোন ধরণের সাড়া না দেয়ায় কথা বলা সম্ভব হয়নি।

তবে ঘটনার ব্যাপারে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি টেকনাফ কোস্টগার্ড ও স্থানীয় লোকজনের মাধ্যমে খবর শুনেছেন। তা সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

ঘটনায় ভূক্তভোগী জেলেদের ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Tags: আরাকান আর্মিকক্সবাজারমিয়ানমার
Previous Post

ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, যা বলছে আবহাওয়ার পূর্বাভাস

Next Post

ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র বহনকারী সৌদি জাহাজ ইটালিতে আটক

Next Post
ইটালিতে আটক সৌদি জাহাজে লুকানো অস্ত্র বহনকারী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র বহনকারী সৌদি জাহাজ ইটালিতে আটক

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের জন্য সাহায্য চেয়ে মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৩, সাহায্য নিতে গিয়ে প্রাণ গেল ১৯ জনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT