চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিলেন আরাফাত

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
8:02 অপরাহ্ন 06, নভেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
কারাগার গেটের সামনে নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট জেলা কারাগার বসেই এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে পাঁচবিবি উপজেলার মহীপুর হাজী মহসিন সরকারি কলেজের শিক্ষার্থী আরাফাত হোসেন (২০)।

প্রশাসনের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

জেলা কারাগার সূত্র জানিয়েছ, পাঁচবিবি উপজেলার আরজি অনন্তপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে ও মহীপুর হাজী মহসিন সরকারি কলেজের শিক্ষার্থী আরাফাত হোসেন নারী ও শিশু নির্যাতনে আইনের দুটি মামলায় চলতি বছরের ২৭ জুলাই থেকে জয়পুরহাট জেলা কারাগারে রয়েছেন।

ওই শিক্ষার্থীর জামিন না হওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর একটি চিঠি লিখেন জেল সুপার। চিঠি পাওয়ার পর জেলা প্রশাসক কন্ট্রোলার বরাবর চিঠি পাঠালে বোর্ড কন্ট্রোলার থেকে পরীক্ষার অনুমতি আসে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের অনুমোদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পরীক্ষা দেয়ার অনুমতিসহ তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়। আরাফাত জয়পুরহাট সরকারি কলেজ কেন্দ্রের আওতায় পরীক্ষা দিচ্ছে। সেখান থেকে তাকে প্রশ্নপত্রও সরবরাহ করা হয়েছে।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি শফিউল বারী রাসেল  ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু  বলেন, একজন শিক্ষার্থীর জীবন গঠনে পরীক্ষা কতটা জরুরি তা সহজেই অনুমেয়। জেলা প্রশাসনের সহায়তায় কারাবন্দী শিক্ষার্থী পরীক্ষা দেয়ার সুযোগ পাওয়ায়-একদিকে শিক্ষার্থীর সুগম ভবিষ্যৎ নির্মিত হয়েছে , অন্যদিকে প্রশাসনের বিচক্ষণতার পরিচয় পাওয়া গেছে। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

জেল সুপার রীতেশ চাকমা বলেন, দুই মামলায় গত ২৭ জুলাই থেকে আরাফাত কারাগারে। পরীক্ষার দিন তাকে সময়মত প্রশ্ন দেয়া হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, এক শিক্ষার্থী জেলা কারাগার থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। জেলায় এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৮ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

Tags: আরাফাতএইচ এসসি পরীক্ষাকারাগার
Previous Post

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

Next Post

পরের বিশ্বকাপেও সরাসরি খেলবে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরের বিশ্বকাপেও সরাসরি খেলবে বাংলাদেশ

উত্তরায় মাদক চক্র ও কিশোর গ্যাং নিয়ে পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় দাপিয়ে বেড়াচ্ছে মাদক চক্র ও কিশোর গ্যাং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT