চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
আন্তর্জাতিক শীর্ষ নেতাদের সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধ এবং কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের বিমান ও ড্রোন হামলার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কাতারে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে ফিলিস্তিনি জনগণের ওপর চলমান ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

এএফপি জানিয়েছে, স্থানীয় সময় (১৫ সেপ্টেম্বর) সোমবার ইসরায়েলের নতুন এই হামলার জবাবে কাতারের রাজধানী দোহায় প্রায় ৬০টি দেশের অংশগ্রহণে এক জরুরি সম্মেলনে বসেন আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর শীর্ষ প্রতিনিধিরা। সম্মেলন শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের দমন-পীড়ন বন্ধে অংশগ্রহণকারী সব দেশকে কার্যকর ও আইনি পদক্ষেপ নিতে আহ্বান জানানো হচ্ছে। এই পদক্ষেপগুলোর মধ্যে থাকতে পারে—ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং আন্তর্জাতিক ফোরামে দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা।

এর আগে গত ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস নেতারা দোহায় বৈঠকে বসেছিলেন। এ সময় ইসরায়েল বিমান ও ড্রোন হামলা চালায়। হামাস দাবি করেছে, ওই হামলায় তাদের পাঁচ সদস্য এবং কাতারের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতৃত্ব বেঁচে যান। এই হামলার প্রতিক্রিয়াতেই কাতার জরুরি সম্মেলনের আহ্বান জানায়, যা মুসলিম বিশ্বে ব্যাপক সাড়া ফেলে।

উল্লেখ্য, কাতারের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন, সেই সঙ্গে জর্ডান, মিসর ও মরক্কো—যারা ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে—তারা এই সম্মেলনে প্রতিনিধি পাঠালেও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন না।

Tags: আরবইসরায়েল
Previous Post

গাজা ইস্যুতে সাউথ আফ্রিকা মোমেন্টের মুখোমুখি ইসরায়েল!

Next Post

বিদেশি একটা এজেন্সি গণঅভ্যুত্থানের শক্তিগুলো বিনষ্ট করছে: রাশেদ খান

Next Post
প্রফুল্ল যুবক ব্যক্তি, গ্লাস পরা, পটভূমিতে আধা অন্ধকার পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি একটা এজেন্সি গণঅভ্যুত্থানের শক্তিগুলো বিনষ্ট করছে: রাশেদ খান

বাংলাদেশের প্রতিনিধি ইসরায়েলি আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT