চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো অপূর্বর কাছে অদ্বিতীয় নিজের যে নাটক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
একজন যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে নাটকের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত এক দশকের মধ্যে বাংলা নাটকের ইতিহাসে অন্যতম মাইলফলক হয়ে আছে ‘বড় ছেলে’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই টেলিফিল্মটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর। মুক্তির পর থেকেই এটি দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই তাই ‘বড় ছেলে’র স্মৃতি উসকে যায় ভক্তদের পাশাপাশি অভিনেতার মনেও।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নাটকটির আট বছর পূর্ণ হয়েছে। এদিনও স্মৃতিকাতর হয়ে পড়েন অপূর্ব। নিজের অনুভূতি জানিয়ে তিনি ফেসবুকেও লিখেন।

অপূর্ব জানান, ‘বড় ছেলে’র মাধ্যমে তিনি যে ভালোবাসা পেয়েছেন, এত বছরেও কোনো কাজ দিয়ে তা ছাড়িয়ে যেতে পারেননি। এখনো নাটকটি নিয়ে নিয়মিত বার্তা পান দর্শকের কাছ থেকে।

অপূর্ব এদিন লিখেন, “৫ সেপ্টেম্বর ২০১৭ সালে রিলিজ পায় ‘বড় ছেলে’। আজ এই টেলিফিল্মের বয়স ৮ বছর হলো। এই দিনটা আমার ক্যারিয়ারের অন্যতম স্পেশাল একটা দিন। ধন্যবাদ আরিয়ানকে এতো সুন্দর একটা গল্পে কাজ করার জন্য।”

এরপরেই অপূর্ব লিখেন, ‘বড় ছেলে’ নাটক দিয়ে যেই ভালোবাসা আমি পেয়েছি, এখনো কোন কাজ দিয়ে ছাড়িয়ে যেতে পারিনি। ৮ বছর পর এসেও এখনো এই নাটক নিয়ে বিভিন্ন মেসেজ পাই।”

আশা প্রকাশ করে নাটকের এই সুপারস্টার বলেন,“আশা করি পরের প্রজন্ম এসেও ‘বড় ছেলে’ নিয়ে তাদের ভালোবাসা দেখাবে।”

২০১৭ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া নাটকটিতে অপূর্বর বিপরীতে ছিলেন মেহজাবীন চৌধুরী। এছাড়াও অভিনয় করেন খালেকুজ্জামান, শেলী আহসান, শান্তা রহমান, গোলাম রব্বানী মিন্টু প্রমুখ।

Tags: অপূর্বআরিয়াননাটকবড় ছেলেবাংলা নাটকমিজানুর রহমান আরিয়ানমেহজাবীনলিড বিনোদন
Previous Post

বিএনপি মহাসচিবের সাথে পাকিস্তানের নতুন হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Next Post

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: হুন্দাই কোম্পানির কয়েকশ কর্মী আটক

Next Post
হুন্দাই মোটর গ্রুপের অফিস ভবন, সূর্যাস্তের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: হুন্দাই কোম্পানির কয়েকশ কর্মী আটক

বাংলাদেশের রাষ্ট্রপতি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT