চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুক প্রকাশ্যে, ভারতীয় সিনেমায় অপূর্ব যেন রহস্যমানব

‘অভিনয় দিয়ে যেন বাংলাদেশের মান রাখতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 24, নভেম্বর 2024
in বিনোদন
A A
কলেজ ছাত্রের হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশের সংবাদ ও বিনোদনের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব টলিউডে ‘চালচিত্র’ নামে একটি সিনেমা করেছেন। মুক্তির অপেক্ষায় থাকা সেই সিনেমার লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। সেখানে জানানো হয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষ্যে অর্থাৎ ২০ ডিসেম্বর সেখানে ‘চালচিত্র’ মুক্তি পাবে। আর এর মাধ্যমে সুপারস্টার শাকিব খান, জয়া আহসানদের পরে ওপারে গ্র্যান্ড ডেব্যু হতে যাচ্ছে ঢাকার ‘বড় ছেলে’র।

গেল অক্টোবরে ‘চালচিত্র’ টিজার প্রকাশ হয়েছিল। মাত্র ৪০ সেকেন্ডের টিজারে টানটান সাসপেন্স পাওয়া গিয়েছিল। বোঝা যাচ্ছিল, সিনেমাজুড়ে ভরপুর লুকোচুরির খেলা রয়েছে। এতে টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তীদের ভীড়ে নজর কেড়েছিলেন অপূর্ব।

রবিবার (২৪ নভেম্বর) সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের পেইজ থেকে অপূর্ব লুক পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’

এতে করে বোঝাই যাচ্ছে, হয়তো ‘চালচিত্র’র কিস্তিমাত অপূর্বই করেছেন! প্রকাশিত লুকে দেখা যাচ্ছে, অপূর্ব মুখভর্তি খোঁচা দাড়ি। ধূসর বর্ণের চোখে তাকিয়ে হাসছেন। তার ডান চোখের উপর থেঁতলে গেছে। লুক পোস্টার প্রকাশের পর দর্শকদের বিভিন্ন রকম মন্তব্য চোখে পড়েছেন।

অদিতি সরকার লিখেছেন, আর যেন অপেক্ষা করতে পারছি না! কবে যে সিনেমাটা দেখবো সেই অপেক্ষায় আছি। জয়া ভৌমিক লিখেছেন, অপূর্বকে দারুণ লাগছে। শারমিন আক্তার লিখেছেন, পোস্টারে দেখে রহস্যময় মানবের মতো লাগছে। এমন বহু মন্তব্য সোশ্যাল মিডিয়াতে।

‘চালচিত্র’ পরিচালনা করেছেন প্রীতম ডি গুপ্ত। ক’দিন আগে চ্যানেল আই অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে অপূর্ব বলেছিলেন, ‘চালচিত্র’ করতে রাজি হয়েছিলেন গল্পে মুগ্ধ হয়েছে। তার ভাষ্য, ভিন্ন ধাঁচের এই গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।

Tags: অপূর্বচালচিত্রবড়দিনব্রাত্য বসুলিড বিনোদন
Previous Post

অটোরিকশা চলাচল বিষয়ে যে বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

Next Post

টেস্টে ৩০, ৮১টা সেঞ্চুরি হয়ে গেল ‘ফর্মহীন’ কোহলির

Next Post
ক্রিকেটার কোহলি ব্যাট হাতে মাঠে, প্রস্তুত খেলতে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে ৩০, ৮১টা সেঞ্চুরি হয়ে গেল ‘ফর্মহীন’ কোহলির

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, শান্তিপূর্ণ ও উন্নয়নের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্য কোনো দেশে আশ্রয় না পেলে কী করবেন শেখ হাসিনা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT