চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের নাম নিয়ে কথা বললেই আপনি ভাইরাল: অপু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 20, জুলাই 2023
in বিনোদন
A A
অপুর ছবি, হাস্যোজ্জ্বল মুখ, সুন্দর পোশাক, সংবাদ শো. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখনাকার একটি আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অপু বিশ্বাস বলেছেন, ‘শাকিব খান নামটি নিয়ে কথা বললেই আপনি ভাইরাল হবেন!’

তিনি বলেন, ‘এই স্ট্রাটেজি অনেক আর্টিস্টের মধ্যে কোনো না কোনোভাবে ঢুকে গেছে। আমার নিজের ভাইরাল হওয়ার দরকার নেই, কারণ আমি নিজেই ভাইরাল করি।’

ওই অনুষ্ঠানে নওশীন উপস্থাপনার দায়িত্বে থেকে অপুকে জিজ্ঞেস করেন, অপুর যখন সমালোচনা হয় তখন তার কেমন লাগে? উত্তরে অপু বলেন, আলোচনায় যে থাকে সেই সমালোচিত হয়। আমি যদি সমালোচিত হই তাহলে বুঝতে হবে আমার কাজ নিয়ে এবং আমাকে নিয়ে আলোচনা হয়।

অপু বলেন, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা কাজ করেছি। মাঝে কয়েক বছর সন্তানের মা হওয়ায় ফিটনেস ঠিক ছিল না। তাই দূরে ছিলাম। কিন্তু এবার ঈদে আমাদের দেশে সিনেমাগুলো দেখতে সোনালী অতীতের মতো দর্শক হলে ফিরেছে। যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে কোনো না কোনোভাবে বিতর্ক সৃষ্টি করে শাকিব খানের নাম নিচ্ছে। মানুষ যেমন মিডিয়াতে যায়, আমার মনে হয় ভাইরাল হওয়ার জন্য শাকিবের নাম নেওয়াই যথেষ্ট।

অপু বিশ্বাস আরও বলেন, ‘নিউ ইয়র্কে তো বাংলাদেশের অনেক তারকাই থাকছেন। কিন্তু শাকিব খান আমেরিকা ঘুরতে এলেও দেশে বলাবলি শুরু হয়, এই বুঝি শাকিব খান চলে গেল! তার মানে শাকিব আলোচিত বলেই তাকে নিয়ে কথা হয়।’

ঈদে ‘প্রিয়তমা’ দিয়ে বাজিমাৎ করায় বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে আছেন। পাশাপাশি তার আসন্ন সিনেমাগুলো দেশের পাশাপাশি একযোগে যাতে যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় সেই কারণে সেখনাকার বড় বড় পরিবেশকদের সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে!

এদিকে পুত্র আব্রামকে নিয়ে অপু বিশ্বাসের যুক্তরাষ্ট্রে যাওয়ায় জোর গুঞ্জন, শাকিব-অপুর বিচ্ছেদ হয়ে যাওয়া বৈবাহিক সম্পর্ক আবারও জোড়া লাগছে! নিউ ইয়র্কের রাস্তায় তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

Tags: অপুঅপু বিশ্বাসনওশীননিউ ইয়র্কলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

সাফজয়ী মেয়েদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে ‘ঘটনাপ্রবাহ’

Next Post

জীবনের পরতে পরতে হুমায়ূন আহমেদ

Next Post
হুমায়ূন আহমেদ এর ছবি, ১৯৪৮-২০১২, জীবনের পরতে পরতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের পরতে পরতে হুমায়ূন আহমেদ

ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

জেতার গ্যারান্টি পেলে বিএনপি নির্বাচনে আসবে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT