চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুতপ্ত অপু বিশ্বাস, শাকিবের বাবা মায়ের কাছে ক্ষমা চান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
অপু পেশাদার শিল্পী, কাজ করতে আগ্রহী, সুন্দর সাজে সেজে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর সাতেক ধরে বিভিন্ন গণমাধ্যমে সাবেক স্বামী শাকিব খানকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন অপু বিশ্বাস। বিয়ে ও সন্তানের খবর আড়াল রাখার জেরে শাকিবকে কাঠগড়ায় তুলেন এই নায়িকা। এমনকি শাকিবের বাবা-মায়ের বিরুদ্ধেও তার অভিযোগ ছিলো বিস্তর।

অপু বিশ্বাস এখন মনে করেন, দেশের মানুষের কাছে তখন শাকিবকে ছোট করে মন্তব্য করা তার ঠিক হয়নি। এমনকি তার বাবা মায়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখন আর নেই অপু বিশ্বাসের মনে।

সম্প্রতি কলকাতার আনন্দবাজার অনলাইনে দেয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস তার সাবেক শ্বশুর-শাশুড়ির কাছে ক্ষমা চেয়েছেন।

তাদের প্রসঙ্গ তুলে অপু বলেন, অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারব না। আসলে যখন কথাগুলি বলেছিলাম ওদের প্রতি রাগ ছিল। আমি একটু অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি ওদের কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভাল মানুষ। তাদের পেয়ে আমি ভাগ্যবান। আমার জীবনে বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন ওরাই।

সাক্ষাৎকারে এই নায়িকা অকপটে স্বীকার করেছেন, আজকে তার অপু বিশ্বাস হওয়ার নেপথ্যে শাকিব খানের অবদান সবচেয়ে বেশী। অপু বিশ্বাস বলেন, আসলে আজকে শাকিব যদি আমার পাশে না থাকত, তা হলে এই অপু বিশ্বাস হত না। সহ-অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে। আমার  ক্যারিয়ারে ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই ওর প্রতি সারাজীবন সেই সম্মান থাকবে।

অপুর সাবেক স্বামী শাকিবের নামে কিছুদিন পরপর বিভিন্ন গুঞ্জন শোনা যায়। শুনে কেমন লাগে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, সে (শাকিব খান) একজন সুপারস্টার। তাকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তা হলে সে কিসের সুপারস্টার? এটা তার কৃতিত্ব। এখনও তাকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে কিছুই হয় না। নায়ক-নায়িকাদের নিয়ে দু-একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোম্যান্স ফুটিয়ে তুলবেন কীভাবে! আমি এটাকে সাধুবাদই জানাই।

অপুর সঙ্গে শাকিবের কোনো সম্পর্ক না থাকলেও এই নায়ক তার সন্তান আব্রাম খানের জয়কে বাবা হিসেবে পূর্ণ দায়িত্ব পালন করেন। শুটিং না থাকলে দিনের বেশিরভাগ সময় জয়কে সঙ্গে রাখেন শাকিব। বাবা ছেলে ঘোরাঘুরি করেন, খুনসুটিতে মাতেন। জয়ও তার বাবাকে পেয়ে সবসময় উচ্ছ্বসিত থাকে।

Tags: অপু বিশ্বাসঅভিনয়আনন্দবাজারকলকাতালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

দর্শকে পূর্ণ বাংলা ভাষার সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব

Next Post

শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন: কাদের

Next Post
জনপ্রিয় নেতা ও কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন: কাদের

দুর্ঘটনা এড়াতে রাজধানীবাসী সচেতন, ঢাকার বাইরের অবস্থা হতাশাজনক: কাদের

দুর্ঘটনা এড়াতে রাজধানীবাসী সচেতন, ঢাকার বাইরের অবস্থা হতাশাজনক: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT