চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে লক্ষ্যে রাজনীতিতে সক্রিয় হতে চান অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
অপু বিশ্বাসের সঙ্গে অন্য ব্যক্তিরা হাসিমুখে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী পরিচয়ের বাইরে গেল বছর প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গেও। এবার দিলেন রাজনীতিতে যুক্ত হওয়ার ইঙ্গিত!

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আফতাব নগরে তার অভিনীত আসন্ন ছবি ‘ট্র্যাপ’ নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও কথা বলেন অপু বিশ্বাস।

চিত্রনায়ক জয় চৌধুরীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘ট্র‌্যাপ’-এ অভিনয় করেছেন অপু। ভালোবাসা দিবস সামনে রেখে সিনেমাটি মুক্তি পাচ্ছে ৯ ফেব্রুয়ারি। সিনেমাটি নিয়েও আশাবাদী অপু। জানিয়েছেন, বহুদিন পর পিউর রোমান্টিক একটি গল্পের সিনেমায় কাজ করে তৃপ্তি পেয়েছেন!

সিনেমা নিয়ে কথা বলার এক পর্যায়ে এই নায়িকার কাছে জানতে চাওয়া হয়, আগামিতে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছে আছে কিনা! এসময় অপু বলেন, আমি এবার সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়ন নিতে চাইছি।

অনেক দিন ধরেই জনপ্রতিনিধি হওয়ার আগ্রহ রয়েছে বলে জানান তিনি। এ জন্য আরও আগে থেকে মাঠ পর্যায়ে কাজ করছেন। অপু বিশ্বাস জানান, সংরক্ষিত নারী আসনে এমপি হতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই কাজ করছেন।

নারীদের নিয়ে কাজ করার ইচ্ছে থেকেই এবার সংরক্ষিত আসন থেকে মনোনয়ন ফরম তুলবেন বলেও জানান অপু। তিনি বলেন, ‘একজন জনপ্রতিনিধি নয়, প্রত্যেকটা মা-বোনদের কাছের এবং পাশের মানুষ হয়ে উঠতে চাই। আমি নারীদের নিয়ে কাজ করতে চাই। এটাই আমার মূল লক্ষ্য।’

এরআগে ২০১৯ সালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অপু। কিন্তু সে বার দলীয় মনোনয়ন না পেলেও এবছর আশাবাদী তিনি।

Tags: অপুঅপু বিশ্বাসপরিচালকপ্রযোজকলিড বিনোদনশাকিবসংরক্ষিত নারী আসনসিনেমা
Previous Post

শরিয়া আইন লঙ্ঘন করে বিয়ে: সস্ত্রীক ইমরান খানের ৭ বছরের কারাদণ্ড

Next Post

শুরু হচ্ছে ‘ডন থ্রি’র শুটিং

Next Post
দুই অভিনেতা শুটিং সেটে প্রস্তুত, নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে 'ডন থ্রি'র শুটিং

জনতা ট্রেনের জন্য অপেক্ষা করছে, নিরাপত্তা ব্যবস্থা কঠোর. Channel i News - চ্যানেল আই নিউজ

আখেরি মোনাজাতকে ঘিরে কঠোর নিরাপত্তা, বন্ধ থাকবে কিছু সড়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT