চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্প্রীতির বার্তা নিয়ে নতুন বিজ্ঞাপনে অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 16, এপ্রিল 2023
in বিনোদন
A A
অপু বিশ্বাস সুন্দর হাসিমুখে নতুন বিজ্ঞাপনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন ঢালিউড কুইন খ্যাত এই নায়িকা।

সম্প্রীতির বার্তা ছড়াতে ও ধর্মীয় সচেতনতামূলক কাজের অংশ হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন তিনি। এরই মধ্যে এর প্রচার শুরু হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে।

‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প’-এর একটি বিজ্ঞাপন চিত্রে দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে। এতে অপুর সঙ্গে মডেল হয়েছেন ত্রিবেণী বিশ্বাস, সাবা রহমান ও সাবরিনা চৌধুরী। এটি তৈরি করেছেন নাঈম অঙ্কন। সরকারী, বেসরকারি টিভি চ্যানেলসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে অপুর নতুন বিজ্ঞাপন চিত্রটি।

অপু বিশ্বাস বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির আদর্শ দেশ। এখানে যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সুখে-দুখে সবাই মিলেমিশে আছে।

”সাংস্কৃতিক ভাবেও আমরা ঐক্যবদ্ধ। এই বিষয়টিই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিজ্ঞাপন চিত্রটিতে। এমন অসাধারণ বিষয়ের কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচেতনতা বৃদ্ধিকরণ এই প্রকল্প সফল হোক।”

‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের পরিচালক আবদুল্লা-আল-শাহীন বলেন, ‘বাংলাদেশে নিজ নিজ ধর্ম পালন নিয়ে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় সম্প্রীতির এই সুন্দর পরিবেশ নষ্টের চেষ্টা করা হয়। এই বিষয়ে সবাইকে সচেতন করতেই এই বিজ্ঞাপন চিত্রটি তৈরি করা হয়েছে’।

প্রকল্পের মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাঢোল লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বলেন, প্রকল্পের কাজ বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে সম্প্রীতির নান্দনিক দিকগুলো তুলে ধরে এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে।

Tags: অপু বিশ্বাসবিজ্ঞাপন
Previous Post

বর্ণিল ঈদ আয়োজনে ধ্রুব মিউজিক স্টেশন

Next Post

নাম পাল্টে গেল সুরিয়ার আসন্ন সিনেমার!

Next Post
অভিনেতা রিয়াজের ছবি, হাসিমুখে, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাম পাল্টে গেল সুরিয়ার আসন্ন সিনেমার!

ঢাকা ক্রিকেট লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করছেন ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তর সেঞ্চুরিতে পাওয়া জয়ে শীর্ষে আবাহনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT