চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার বুলিং নিয়ে সোচ্চার অপু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 07, আগস্ট 2023
in বিনোদন
A A
অপু সাইবার বুলিং নিয়ে সচেতনতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকাদের নিয়ে সাইবার বুলিং নতুন নয়। দিনকে দিন তা যেন মহামারীর আকার ধারণ করেছে। এবার ফেসবুক ও ইউটিউবে কুরুচিপূর্ণ ও অপমানজনক মন্তব্য করে ভিডিও বানিয়ে ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং ডিবি অফিসে লিখিত অভিযোগ দিয়ে খবরের শিরোনামে চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রবিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয় ও সন্ধ্যায় ভাটারা থানায় জিডি করেন তিনি। এরপর গণমাধ্যমকে তিনি জানালেন, দুই জায়গা থেকেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাকে।

অপু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং অনেক বেড়ে গেছে। কারণে-অকারণে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বুলিং করা হচ্ছে। সাইবার বুলিং মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, এটা কারো কাম্য নয়।

অপু বিশ্বাস বলেন, সাইবার বুলিংয়ের কথা আমি ডিবিতে অবগত করতে এসেছি। আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। এ ছাড়া ডিবির সাইবার ক্রাইমে যারা আছেন, তারা আমাকে আশ্বস্ত করেছেন।

অপু সাইবার বুলিং নিয়ে সোচ্চার, আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ সাইবার বুলিংয়ের পাশাপাশি ‘লাল শাড়ি’ সিনেমার পাইরেসির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও ডিবি কার্যালয়ে গিয়েছিলেন নায়িকা ও এই ছবির প্রযোজক অপু বিশ্বাস। এ বিষয়ে তিনি বলেন, কিছুদিন আগে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি পাইরেসির শিকার হয়েছিল। পরে সুড়ঙ্গ টিম ডিবির কাছে এসেছিল। এরপর গোয়েন্দারা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছে। তাই আমার দৃঢ় বিশ্বাস ‘লাল শাড়ি’ সিনেমার পাইরেসির সঙ্গে যারা জড়িত, ডিবি পুলিশ তাদের আইনের আওতায় এনে শাস্তি দেবে।

পরে ডিবি প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন অপু বিশ্বাস।

Tags: অপু বিশ্বাসডিবিফেসবুকলাল শাড়িলিড বিনোদনসাইবার বুলিংসিনেমা
Previous Post

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, হচ্ছে নতুন আইন

Next Post

১০ দিনে ১০০ কোটির ক্লাবে ‘রকি-রানি’

Next Post
রকি ও রানি সিনেমার দৃশ্য, প্রেমের মুহূর্তে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ দিনে ১০০ কোটির ক্লাবে 'রকি-রানি'

প্রধানমন্ত্রীর শোক প্রকাশের জন্য কবি মোহাম্মদ রফিকের মৃত্যুতে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি মোহাম্মদ রফিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT