দ্বিতীয় সপ্তাহে এসে চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’র হলের সংখ্যা বেড়েছে। দর্শকদের মাঝেও ফেলেছে ব্যাপক সাড়া। ‘লাল শাড়ি’র এই সাফল্যে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর অন্তত: একটি করে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন অপু বিশ্বাস।







