চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপ্রতিম হত্যাকাণ্ড: তদন্ত নিয়ে ধোঁয়াশার অভিযোগ করে যা বলছে কুবি শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের বক্তব্যকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে চার দফা দাবি আদায়ে আজ নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

সোমবার (২১) নতুন কর্মসূচি ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় জেলা পুলিশ সুপারের (এসপি) দেওয়া প্রেস ব্রিফিং ছিল অস্পষ্ট এবং দায়সারা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং আগেই ঘোষিত চার দফা বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচি ডেকেছেন।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো—অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত সবার শাস্তি নিশ্চিত করা; প্রশাসনিক ব্যর্থতার দায়ে কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার; বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠন।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, দুপুর ১২টায় ব্রিফিং করার কথা থাকলেও পুলিশ তা করেছে বেলা দুইটায়। সেখানে শিক্ষার্থীদের চার দফা দাবির বিষয়ে প্রশাসনের কোনো সুস্পষ্ট অবস্থান জানানো হয়নি। তাছাড়া রোববার সন্ধ্যায় আনাস নামের এক ব্যক্তিকে আটকের তথ্য জানা গেলেও ব্রিফিংয়ে পুলিশ সুপার তা অস্বীকার করেন। পুরো তদন্ত নিয়েই একধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী নাজমুল অভিযোগ করে বলেন, “গ্রেপ্তার তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে আনাসকে আটকের খবর জানা গেলেও ব্রিফিংয়ে বলা হয় তাকে আটক করা হয়নি। তাকে ছেড়ে দেওয়া হলে কেন ছাড়া হলো, তারও কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। এছাড়া আরেক আসামি সিয়ামের বয়স নিয়ে প্রশ্ন রয়েছে; সে দ্বাদশ শ্রেণিতে পড়লেও বয়স দেখানো হয়েছে ১৫ বছর, অথচ তার ফেসবুক তথ্য অনুযায়ী বয়স ২০ হওয়ার কথা।”

নাজমুল আরও বলেন, আইফোন নিয়ে অপ্রতিম বাসা থেকে বের হয়েছিল—এটি সবার জানা থাকলেও পুলিশ দীর্ঘ সময় নিয়েও কোনো নতুন তথ্য বা আসামির স্বীকারোক্তির সুস্পষ্ট বিবরণ প্রকাশ করতে পারেনি। তদন্তে আরও সময় লাগবে—এমন দায়সারা বক্তব্যের প্রতিবাদেই তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

Tags: অপ্রতিম হত্যাকাণ্ডনতুন কর্মসূচি
Previous Post

এআই প্রযুক্তিতে ২০৩০ সালের মধ্যে ‘মানবজাতি ধ্বংস’ নিয়ে নতুন তথ্য

Next Post

অপ্রতিম হত্যাকাণ্ড: যে কারণে ৪ আসামির মধ্যে ২ জন যাচ্ছে সংশোধনাগারে

Next Post
ছবি: অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৪ আসামি।

অপ্রতিম হত্যাকাণ্ড: যে কারণে ৪ আসামির মধ্যে ২ জন যাচ্ছে সংশোধনাগারে

ছবি: সংগৃহীত

জ্বালানির দাম বৃদ্ধিতে দক্ষিণাঞ্চলের বাস ভাড়া যত বাড়ল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT