চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগিরই আসছে ‘পাঠান’, ২ বছরে আসবে আরও ২০ হিন্দি ছবি

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
6:07 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজের স্টাইলিশ ছবি, sunglasses ও casual পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানির মাধ্যমে ২০২৩ ও ২০২৪ এই ২ বছরে ২০টি হিন্দি ছবি বাংলাদেশে আসবে; এমন সিদ্ধান্ত নিচ্ছে চলচ্চিত্রের ১৯টি সংগঠন।

‘হিন্দি ছবি বাংলাদেশে মুক্তি পাবে কিনা’ এমন সিদ্ধান্তের জন্য রোববার এফডিসিতে ১৯টি সংগঠনের নেতারা মিটিংয়ে বসেছিলেন। নায়ক আলমগীর  সহ প্রতিটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন। তারা সম্মতি জানিয়েছেন, শর্ত সাপেক্ষে বাংলাদেশে হিন্দি ছবি আসবে।

পরিচালক সমিতি ও প্রদর্শক সমিতির একাধিক নেতা চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে বলেন, ২ বছর মোট ২০টি হিন্দি ছবি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সূত্রে, হিন্দি ছবি হিসেবে বাংলাদেশে শাহরুখের ‘পাঠান’ মুক্তির ক্ষেত্রে কোনো আপত্তি থাকছে না এফডিসির সংগঠনগুলোর।

সোমবার বিকেলে এফডিসির ১৯ সংগঠন চূড়ান্ত ঐক্যমত্যের জন্য আবার মিটিংয়ে বসছে। পরিচালক সমিতির শাহ আলম কিরণ জানান, নীতিমালা করা হচ্ছে। এই অনুযায়ী এদেশে হিন্দি ছবি আসতে পারে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রথমে ১০টি এবং পরের বছর ১০টি ছবি আসতে পারবে।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ফেস্টিভ্যালগুলোতে শুধু বাংলাদেশের ছবি চলবে। ছবি আনার ব্যাপারে একটি কমিটি থাকবে। সেই কমিটি বাছাই করবে হিন্দি ছবি আমদানি করা যাবে কিনা। তাছাড়া যারা হিন্দি ছবি আনবে প্রদর্শনের একটি পার্সেন্টেজ দিতে হবে। এমন আরও কিছু নিয়ম থাকছে।

প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, আমরা হিন্দি ছবি আনতে চাই। এফডিসির সংগঠনগুলোর নীতিমালা মেনেই আমরা ছবি আনবো।

১৯ সংগঠনের মিটিংয়ে সিনেমা হল মালিকদের প্রতিনিধি হিসেবে ছিলেন প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সিদ্ধান্ত গৃহিত হয়েছে প্রথম ২ বছর পরীক্ষামূলকভাবে বাংলাদেশে হিন্দি আসবে মোট ২০টি (প্রতিবছর ১০টি)।

তবে অবশ্যই যেন ঈদ বা পহেলা বৈশাখের মতো বড় উৎসবে আবে না। মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল এফডিসির সংগঠনগুলো চাইলে হিন্দি ছবি আসতে বাঁধা নেই। আরও উল্লেখ করেছি, যৌথ প্রযোজনার যদি আবার ছবি নির্মাণ হয়, তবে ইন্ডাস্ট্রির শিল্পী-কলাকুশলী থেকে হলমালিক প্রত্যেকে লাভবান হবে। তাই আবার যাতে যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হয়, সেদিকে নজর দেওয়ার জন্য নীতিমালা সহজ করার ক্ষেত্রেও দাবি তুলেছি।

”সব সংগঠনের নেতারা একত্রে বসে বুঝেছেন, সিনেমা হল বাঁচাতে এই ছাড়া কোনো উপায় নেই। সবার সম্মতিক্রমে নীতিমালার ভিত্তিতে লিখিত চিঠি চলতি সপ্তাহেই মন্ত্রনালয়ে জমা পড়বে।”

প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, যেহেতু সবার সম্মতি চূড়ান্ত হয়েছে তাই শতভাগ নিশ্চিত শিগগিরই ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাবে।

শোনা যাচ্ছে, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে শাহরুখ খানের এই ছবিটি মুক্তির সম্ভাবনা আছে। আমদানিকারক অনন্য মামুন বলেন, ‘পাঠান’ মুক্তির দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আছি। লিখিত অনুমতিপত্র হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। তবে আমি আশাবাদী শিগগির মুক্তি পাবে।

Tags: এফডিসিনায়ক আলমগীরপাঠানপ্রদর্শক সমিতিবাংলাদেশে পাঠানলিড বিনোদন
Previous Post

পিএসজি-বায়ার্ন: পরিসংখ্যান কী বলছে

Next Post

একেবারে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগান

Next Post
বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগান ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একেবারে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগান

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বার, নাটোরের লালপুর।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT