চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
5:31 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2024
in কুষ্টিয়া, জনপদ, শিক্ষা
A A
চারজন প্রভোস্টের ছবি, ইসলামী বিশ্ববিদ্যালয়, নতুন নিয়োগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৬ হলের প্রভোস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে তিন ছাত্রী হল ও একটি ছাত্র হলসহ মোট ৪ আবাসিক হলের নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার ২৯ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আবাসিক হলের নতুন নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন-শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডলের স্থলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীর স্থলে ইইই বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়ার স্থলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানের স্থলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ নিয়োগ পেয়েছেন।

অফিস আদেশের মতে, আবাসিক হল প্রভোস্টদের পদত্যাগপত্র ২৮ সেপ্টেম্বর থেকে গৃহীত হয় এবং তদস্থলে একই তারিখের অপরাহ্ন থেকে পরবর্তী ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের নিয়োগ দিয়েছেন। তারা এ দায়িত্ব পালনের জন্য নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কাছে পদত্যাগপত্র জমা দিলেন ৬ হলের আবাসিক প্রভোস্ট। দীর্ঘ ৩৪ দিন পর নতুন করে ৪ হলে প্রভোস্ট নিয়োগ দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোট ৮ টা আবাসিক হলের মধ্যে ৬টা হলের প্রভোস্ট পেলেও এখনও শেখ রাসেল হল এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট নিয়োগ হয়নি।

Tags: ইসলামি বিশ্ববিদ্যালয়
Previous Post

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

Next Post

ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হবে: পরিবেশ উপদেষ্টা

Next Post
চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হবে: পরিবেশ উপদেষ্টা

বাংলাদেশের আর্চারির প্রতিযোগিতা, আর্চার শুটিং করছে স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান ইয়ুথ আর্চারি চ্যাম্পিয়নশিপ ফাইনালে আব্দুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT