চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি বিভিন্ন সংস্থায় উচ্চ পদে রদবদল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 পূর্বাহ্ন 04, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ সরকারের জনসংযোগ মন্ত্রণালয়ের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানকে বাংলাদেশ টেলিভিশনের ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লা হক জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ডিজি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি হয়েছেন। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শফি উল হক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ নভেম্বরের প্রজ্ঞাপনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে বদলির আদেশে তার জন্য প্রযোজ্য অংশটুকু বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তাছাড়া, পৃথক এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আবুল কালাম আজাদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।

Tags: বিআইডব্লিউটিসিবিটিভি
Previous Post

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

Next Post

রুশ হামলায় ইউক্রেনের ৭০ ভাড়াটে সেনা নিহত

Next Post
ইউক্রেনে রুশ হামলার সময় যুদ্ধের অস্ত্রশস্ত্র ও সৈন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ হামলায় ইউক্রেনের ৭০ ভাড়াটে সেনা নিহত

চ্যানেল আই অনলাইন এর লোগো ও ব্যানার গাছের ডালে ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের প্লাটিনাম জয়ন্তী আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT