চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
10:27 অপরাহ্ন 12, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, আদালত
A A
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

১২ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত চার জন বিচারককে তাহাদের শপথ গ্রহণের তারিখ হইতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারক নিয়োগদান করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।’

হাইকোর্ট থেকে আপিল বিভাগে নিয়োগ পাওয়া চারজন বিচারপতি হলেন: বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. এমদাদুল হক। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত এই চারজন বিচারপতিকে শপথ পাঠ করাবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ১০ আগস্ট দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের পর নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। হাইকোর্টের বিচারপতি থাকা সৈয়দ রেফাত আহমেদকে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। রোববার বেলা ১২টায় বঙ্গভবনে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

১০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জড়ো হয়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের দাবীতে মিছিল শ্লোগান শুরু করেন। একপর্যায়ে ওইদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ একে একে আপিল বিভাগের ছয়জন বিচারপতি পদত্যাগ করেন।

আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ছাড়া যে ছয়জন বিচারপতি গত ১০ আগস্ট পদত্যাগ করেন তারা হলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

Tags: আপিল বিভাগবিচারপতিসুপ্রিম কোর্ট
Previous Post

অলিম্পিক ফেরত সদস্যদের ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা

Next Post

১৮ বছর পর বার্সা ছাড়া নিয়ে রবের্তোকে যা বললেন মেসি

Next Post
মেসি ও রবের্তো ফুটবল মাঠে হাসিমুখে একসাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ বছর পর বার্সা ছাড়া নিয়ে রবের্তোকে যা বললেন মেসি

বর্ষীয়ান শিল্পী ফেরদৌসী রহমানের সঙ্গে তার জীবনসঙ্গী. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনসঙ্গী হারালেন বর্ষীয়ান শিল্পী ফেরদৌসী রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT