চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ২৫ জুন পর্যন্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 পূর্বাহ্ন 18, জুন 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশের স্কুলছাত্রীদের উপবৃত্তির জন্য আবেদন চলছে, শিক্ষার্থীরা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মাধ্যমিক ও সমমান পর্যায়ের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। এখন শিক্ষার্থীরা আগামী ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। ২০২৬ সালে ভর্তিকৃত ও অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।

বৃহস্পতিবার ১৮ জুন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও সমমান শ্রেণিতে (ষষ্ঠ-দশম) ২০২৬ সালে ভর্তিকৃত শিক্ষার্থীদের চলমান অনলাইন আবেদন গ্রহণের শেষ সময় ১৪ জুন থেকে বাড়িয়ে ২৫ জুন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা-২০২৬ অনুযায়ী আবেদনকারীদের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ভর্তিকৃত ও অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

শিক্ষার্থীকে মেধাবী হিসেবে প্রমাণের জন্য পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ পদ্ধতিতে কমপক্ষে ৩ দশমিক ৫০ প্রাপ্তির সনদ বা মার্কশিটের কপি আপলোড করতে হবে। এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী বা তাদের অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, নিম্ন আয়ের শ্রমিক পরিবারের সন্তান এবং জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে।

মা, বাবা বা অভিভাবকের বার্ষিক আয় তিন লাখ টাকা বা তার কম হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান—এ মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্রের কপি আপলোড করতে হবে। ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, মা ও বাবার জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষার্থীর এক কপি ছবি এবং শিক্ষার্থী অথবা তার মা-বাবার অনলাইন ব্যাংক হিসাবের তথ্যের স্পষ্ট কপি সংযুক্ত করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, পুরো কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। ভর্তি সহায়তা-সংক্রান্ত তথ্যের জন্য অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

Tags: আবেদনউপবৃত্তিপ্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টশিক্ষার্থী
Previous Post

মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

Next Post

নির্ধারিত সময়ের আগেই শান্তি সমঝোতায় সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

Next Post
নির্ধারিত সময়ের আগেই শান্তি সমঝোতায় সই করেছেন ট্রাম্প ও পেজেশকিয়ান. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময়ের আগেই শান্তি সমঝোতায় সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

প্রথম আলো পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নির্দেশনা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT