চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যাটেন্ট লঙ্ঘনের মামলায় অ্যাপলকে ৫.৭ বিলিয়ন ডলার জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2026
in তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়া উদ্ভাবিত প্রযুক্তি বা পেটেন্ট ব্যবহারের অভিযোগে অ্যাপলকে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্যাকশন টেকনোলজির মালিকানাধীন হ্যাপটিক ফিডব্যাক প্রযুক্তির পেটেন্ট ব্যবহারের দায়ে এই নির্দেশ দেওয়া হয়েছে।  প্রযুক্তিটিতে মূলত নোটিফিকেশন এলে বা বোতাম চাপলে ব্যবহারকারীরা কম্পন অনুভব করেন।

ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে এই মামলার বিচার হয়। সেখানকার জুরিরা আইফোন নির্মাতাকে দোষী সাব্যস্ত করেছেন। অ্যাপল সান দিয়েগো ভিত্তিক কোম্পানির দুটি পেটেন্ট লঙ্ঘন করেছে।

শুক্রবার এই মামলার রায় ঘোষণা করা হয়। ট্যাকশনের আইনজীবী ল্যান্স ইয়াং এতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, জুরিরা ট্যাকশনের পক্ষে রায় দিয়েছেন। এতে আমরা আনন্দিত। এর মাধ্যমে পেটেন্টের অধিকার প্রতিষ্ঠিত হলো।

এই আইনি লড়াই শুরু হয়েছিল ২০২১ সালে। ওই বছর ট্যাকশন প্রথম অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০২৩ সালে একজন ফেডারেল বিচারক অ্যাপলের পক্ষে রায় দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অ্যাপল ট্যাকশনের পেটেন্ট লঙ্ঘন করেনি। কিন্তু গত বছর আপিল আদালত মামলাটি পুনরুজ্জীবিত করে। বর্তমান রায়টি সেই আইনি লড়াইয়েরই চূড়ান্ত পরিণতি।

মূল অভিযোগে ট্যাকশন ৩১ পৃষ্ঠার একটি বিবৃতি দিয়েছিল। সেখানে বলা হয়, অ্যাপল ট্যাকশনের উদ্ভাবন কাজে লাগিয়ে মুনাফা লুটছে। তারা ট্যাকশনের পেটেন্ট লঙ্ঘন করা ডিভাইস বিক্রি করছে। অ্যাপলের কাছে ট্যাকশনের কোনো লাইসেন্স নেই। তাদের কোনো অনুমতিও নেওয়া হয়নি। তবুও তারা এই পেটেন্টযুক্ত উদ্ভাবন ব্যবহার করছে। অ্যাপলের এই লঙ্ঘনের প্রতিকার পেতেই ট্যাকশন ব্যবস্থা নিয়েছে।

কোম্পানিটি আরও একটি দাবি করেছিল। তারা বলেছিল, অ্যাপল অন্তত এতটুকু বিশ্বাস করত যে তাদের পণ্যে ট্যাকশনের পেটেন্ট থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে গেছে। তারা অভিযুক্ত পণ্যগুলোর লঙ্ঘনকারী প্রকৃতির প্রতি অন্ধ ছিল।

তবে জুরিদের রায়ে ভিন্ন কথা বলা হয়েছে। তারা জানিয়েছেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে পেটেন্ট লঙ্ঘন করেনি। অ্যাপল জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। অ্যাপল আরো জানিয়েছে, তাদের ট্যাপটিক ইঞ্জিন ট্যাকশনের প্রযুক্তি থেকে মৌলিকভাবে আলাদা। মামলার শুনানির সময় অ্যাপলের পণ্য পরীক্ষা করেও ট্যাকশন বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করেছে অ্যাপল।

অ্যাপলের নেতৃত্বে বড় পরিবর্তনের মধ্যেই এ রায় এলো। ১৫ বছর দায়িত্ব পালনের পর সেপ্টেম্বরে টিম কুকের কাছ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন জন টার্নাস।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বাজারে আনতে অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনায় পিছিয়ে রয়েছে অ্যাপল।রায়ের পর সোমবার শেয়ারবাজারে অ্যাপলের শেয়ারের দামও কমেছে। লেনদেন শুরুর দিকে কোম্পানিটির শেয়ারের দর প্রায় ২ শতাংশ কমে যায়।

Tags: ৫.৭ বিলিয়ন ডলারঅ্যাপলজরিমানাপ্যাটেন্ট লঙ্ঘন
Previous Post

ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি

Next Post

স্কুল ফুটবল ঘিরে ফিফা ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কী কী থাকছে

Next Post

স্কুল ফুটবল ঘিরে ফিফা ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কী কী থাকছে

কারা হলেন বিসিবির নতুন টুর্নামেন্টে ছয় দলের কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT