চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক্সে বিজ্ঞাপন প্রচার বন্ধ করল ডিজনি-অ্যাপল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 18, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
একজন ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন, মনোযোগ সহকারে শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক্স (টুইটার) প্রধান ইলন মাস্ক ইহুদি বিরোধী একটি পোস্টকে সমর্থন করেছেন এমন অভিযোগে এক্সে আর বিজ্ঞাপন দিচ্ছে না অ্যাপল এবং ডিজনির মতো প্রতিষ্ঠানগুলো। এছাড়াও এর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। টেসলার বেশ কিছু শেয়ারহোল্ডারও ইলন মাস্কের বিরুদ্ধে কথা বলেছেন।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (১৭ নভেম্বর) শুক্রবার ডিজনি এবং অ্যাপল ইনকর্পোরেটেডের মতো বড় বিজ্ঞাপনদাতারা সোশ্যাল মিডিয়া সাইট এক্সে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এক্স প্রধান ইলন মাস্কের ইহুদি বিরোধী কর্মকাণ্ডের জন্যই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এছাড়াও হোয়াইট হাউস মাস্কের কাজকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।

এক্স প্রধান ইলন মাস্ক এমন একটি পোস্টের সাথে একমত হয়েছেন যা ইহুদি বিরোধী হিসেবে বিবেচিত হচ্ছে। পোস্টটিতে লেখা ছিল, ‘ইহুদিরা শ্বেতাঙ্গদের প্রতি দ্বান্দ্বিক ঘৃণা পোষণ করে’। এই পোস্টের কমেন্টে মাস্ক লিখেছেন, ‘আপনি আসল সত্য বলেছেন’। এই ঘটনার পর থেকেই সমালোচিত হচ্ছেন মাস্ক। কেউ কেউ বলেছেন, তাকে তার পদ থেকে বরখাস্ত করা উচিত।

এক্স-এর বৃহত্তম বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান অ্যাপল জানিয়েছে, তারা সোশ্যাল মিডিয়া সাইট এক্সে নিজেদের বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে বিরতি নিচ্ছে। যদিও দুটি সংস্থার মধ্যে ইতিমধ্যেই একটি অনিশ্চিত সম্পর্ক ছিল। আবার আরেক বড় বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি কর্পোরেশন জানিয়েছে, তারা বিজ্ঞাপনের জন্য এক্সকে অর্থ প্রদান করা বন্ধ করছে।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনবিসির তথ্য অনুযায়ী, আইবিএম জানিয়েছে যে পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত তারা এক্সে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখবে। ইউরোপীয় কমিশন এবং লায়ন্স গেট এন্টারটেইনমেন্ট কর্পোরেশনও বলেছে যে তারা এক্সে বিজ্ঞাপন প্রচারের ইতি টানবে। প্যারামাউন্ট গ্লোবাল এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারি ইনকর্পোরেটেড এক্সে সমস্ত বিজ্ঞাপন প্রচার স্থগিত করার ঘোষণা করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস শুক্রবার একটি বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কেউ তাদের সহ-নাগরিকদের মর্যাদায় আক্রমণ করলে এবং আমাদের সম্প্রদায়ের নিরাপত্তার সাথে আপস করলে তার বিরুদ্ধে কথা বলার বাধ্যবাধকতা রয়েছে। তবে এই বিষয়ে মাস্ককে মন্তব্যের জন্য অনুরোধ করলেও তিনি কোন জবাব দেননি।

Tags: অ্যাপলইলন মাস্কএক্সটুইটারডিজনিযুক্তরাষ্ট্রহোয়াইট হাউস
Previous Post

হরতাল-অবরোধের বিরুদ্ধে শিল্পীরা রাস্তায়

Next Post

‘মানবী’র আয়োজনে ২৩ উদ্যোক্তার সৃজনশীল কাজের প্রদর্শনী

Next Post
২৩ উদ্যোক্তার সৃজনশীল কাজের প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মানবী’র আয়োজনে ২৩ উদ্যোক্তার সৃজনশীল কাজের প্রদর্শনী

চ্যাটজিপিটির সহ-প্রতিষ্ঠাতা ও একজন বক্তা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইও’কে সরিয়ে দেয়ায় চ্যাটজিপিটির সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT